সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

রিয়াল মাদ্রিদে টনি ক্রুসের প্রত্যাবর্তন

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ১০:০৯ এএম
রিয়াল মাদ্রিদে টনি ক্রুসের প্রত্যাবর্তন

রিয়াল মাদ্রিদের ইতিহাসে অন্যতম সফল মিডফিল্ডার টনি ক্রুস আবারও ক্লাবে ফিরতে পারেন—এমন খবর ঘিরে ফুটবল বিশ্বে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। তবে এবার আর খেলোয়াড় হিসেবে নয়, বরং প্রশাসনিক বা ক্রীড়া ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ কোনো ভূমিকায় তাকে ফিরিয়ে আনার পরিকল্পনা করছে রিয়াল মাদ্রিদ।

২০২৪ সালের জুনে আনুষ্ঠানিকভাবে ক্লাব ছাড়েন এই জার্মান কিংবদন্তি। বিদায়ের মুহূর্ত ছিল আবেগঘন সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে ভক্তদের অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নেন তিনি। এরপর নিজের ক্যারিয়ারের শেষ ম্যাচে জিতে নেন ষষ্ঠ উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা, যা তার ক্যারিয়ারের এক নিখুঁত সমাপ্তি হিসেবে বিবেচিত হয়।

স্প্যানিশ গণমাধ্যম এএস এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী মৌসুমের শুরুতেই ক্রুসের প্রত্যাবর্তন হতে পারে। যদিও এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়নি, বিষয়টি ক্লাবের অভ্যন্তরীণ আলোচনার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।

ক্রুসের বিদায় মাদ্রিদিস্তার স্মৃতিতে এখনো অমলিন। বার্নাব্যুতে তার শেষ উপস্থিতি ছিল আবেগঘন। তাকে বিদায় দিতে গিয়ে অনেকেই কেঁদেছেন। এর ছয় দিন পর বিশ্বকাপ জয়ী জার্মান তারকা তার ষষ্ঠ চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জিতে ক্যারিয়ারের দারুণ ইতি টানেন। খেলোয়াড় হিসেবে এ যেন নিখুঁত সমাপ্তি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X