সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা নেই কোনো পরিবর্তন

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০৫:১৫ পিএম
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বশেষ পাকিস্তান সিরিজে যে দল খেলেছিল, সেই দলই অপরিবর্তিত রাখা হয়েছে।

তবে এই সিরিজের জন্য পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছেড়ে দেশে ফিরতে হচ্ছে মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং তানজিদ হাসানকে। তাদের এনওসি ছিল ১২ এপ্রিল পর্যন্ত।

বাংলাদেশের ব্যাটিং বিভাগে থাকছেন নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, সৌম্য সরকার ও আফিফ হোসেন ধ্রুব। তবে সৌম্য সরকার ওপেনিংয়ে সুযোগ পাবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয়।

ওপেনিং জুটিতে তানজিদ হাসান তামিমের সঙ্গে বিকল্প হিসেবে রাখা হয়েছে মোহাম্মদ সাইফ হাসানকে। মিডল অর্ডারে দলের রান সংগ্রহের দায়িত্ব থাকছে তাওহীদ হৃদয় এবং মাহিদুল ইসলাম ভূঁইয়া অঙ্কনের ওপর।

পেস আক্রমণে তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুলের পাশাপাশি আছেন নাহিদ রানা। তরুণ এই গতিতারকা সম্প্রতি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) গতির ঝড় তুলে নজর কেড়েছেন। স্পিন বিভাগে অধিনায়ক মিরাজের অফ-স্পিনের পাশাপাশি থাকছেন বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলাম। তবে মাঝ ওভারে ব্রেক-থ্রু এনে দিতে বড় ভরসা হিসেবে দেখা হচ্ছে লেগ-স্পিনার রিশাদ হোসেনকে।

বাংলাদেশ স্কোয়াড: মেহেদি হাসান মিরাজ, সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাহিদ রানা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্ণ হচ্ছে কাল, নিহতদের স্মরণ, আহতদের সুস্থতা কামনা

চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড

পুরোনো ভবন ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

ইউক্রেনের রাতভর রাশিয়ায় শত শত ড্রোন হামলা

রূপদিয়ায় ভুয়া ডিবি সেজে চাঁদাবাজি, আটক ১

৭ বিভাগে মুষলধারে বৃষ্টির আভাস,রাজধানীতে জলাবদ্ধতার শঙ্কা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

যশোর হাসপাতালের সামনে তর্কাতর্কি, যুবককে পিটিয়ে জখম

বিজিবির অভিযানে ৪৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৩

আরজু স্মরেণ বারীনগর বাজারে চক্ষু ক্যাম্প আগামীকাল

ষড়যন্ত্রের বয়ান গণতন্ত্রের বিকল্প নয়

বন্যায় এখন দরকার পূণর্বাসন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

গোল্ডেন গ্লাভসের সঙ্গে উনাই সিমনের নতুন ইতিহাস

এমবাপ্পের যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

খুলনায় বিদ্যালয় ভবন ধসে পাঠদানে অনিশ্চয়তা

স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

X