সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

হালান্ড নাকি ইয়ামাল—কে হবে ভবিষ্যৎ তারকা?

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০৩:১৩ পিএম
হালান্ড নাকি ইয়ামাল—কে হবে ভবিষ্যৎ তারকা?

স্প্যানিশ জায়ান্ট এফসি বার্সেলোনা আবারও বড় এক ট্রান্সফার বিতর্কের কেন্দ্রে। আলোচনার মূল চরিত্র দুই ফুটবল তারকা—আর্লিং হালান্ড এবং লামিনে ইয়ামাল।

বার্সেলোনার আক্রমণভাগকে আরও শক্তিশালী করতে হালান্ডকে আদর্শ সমাধান হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিশ্বের অন্যতম ভয়ংকর গোলস্কোরার এই নরওয়েজিয়ান স্ট্রাইকার ক্লাবের গোল সমস্যার স্থায়ী সমাধান হতে পারেন বলে মনে করছেন অনেকে। তবে তার ট্রান্সফার ফি এবং বিশাল বেতন কাঠামো বার্সার জন্য বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। ফলে সভাপতি জোয়ান লাপোর্টা এবং ক্রীড়া পরিচালক ডেকোর জন্য এটি প্রায় অসম্ভব এক আর্থিক মিশন।

পরিস্থিতি অবশ্য হঠাৎ বদলাতেও পারে। ম্যানচেস্টার সিটি আর্থিক অনিয়মের অভিযোগে বড় ধরনের শাস্তির মুখে পড়তে পারে—এমনকি অবনমন পর্যন্ত ঘটতে পারে বলে গুঞ্জন রয়েছে। একই সঙ্গে কোচ পেপ গুয়ার্দিওলার সম্ভাব্য বিদায়ও হালান্ডের ক্লাব ছাড়ার সম্ভাবনাকে আরও বাড়িয়ে দিচ্ছে।

এই পরিস্থিতিতে বার্সার ভেতরে নতুন প্রশ্ন উঠেছে—তারা কি সত্যিই নতুন কোনো সুপারস্টার স্ট্রাইকারের পেছনে যাবে, নাকি নিজেদের তরুণ তারকা ইয়ামালের ওপরই আস্থা রাখবে?

কারণ, এতে করে লামিনে ইয়ামালের ওপর আস্থা নিয়ে প্রশ্ন উঠছে। ক্লাবটি শুরুতে ভেবেছিল, ইয়ামালই ভবিষ্যতে দলের আক্রমণের নেতৃত্ব দেবেন, ঠিক যেমন একসময় লিওনেল মেসি দিয়েছিলেন।

গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করে ইয়ামাল নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। তবে চলতি মৌসুমে তার ধারাবাহিকতা নিয়ে কিছুটা সন্দেহ তৈরি হয়েছে।

এই কারণেই এখন বার্সা ভাবছে, তারা কি বড় অঙ্ক খরচ করে হালান্ডকে আনবে, নাকি ইয়ামালের ওপরই ভরসা রেখে তাকে আরো সময় দেবে?

সব মিলিয়ে, বার্সার সামনে এখন কঠিন সিদ্ধান্ত। ভবিষ্যতের জন্য তারা কি নতুন তারকার দিকে ঝুঁকবে, নাকি নিজেদের তৈরি প্রতিভার ওপরই আস্থা রাখবে, সেই উত্তরই নির্ধারণ করবে ক্লাবটির পরবর্তী পথচলা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X