সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

আবারও হোঁচট খেল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ১২:৩২ পিএম
আবারও হোঁচট খেল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ

নিজেদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে আবারও হোঁচট খেল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে পরাজয়ের পর এবার লা লিগায় জিরোনার সঙ্গে ১-১ সমতায় শেষ করেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

শুক্রবার রাতের ম্যাচের আগে লা লিগায় নিজেদের সর্বশেষ ম্যাচে মায়োর্কার কাছে হেরেছিল রিয়াল। ফলে টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে তাদের ব্যবধান দাঁড়ায় ৬ পয়েন্টে। এই ড্রয়ের ফলে সেই ব্যবধান আরও বাড়ার শঙ্কা তৈরি হয়েছে। আজ এস্পানিওলের বিপক্ষে জয় পেলে বার্সেলোনা ৯ পয়েন্টে এগিয়ে যাবে, যা শিরোপা দৌড়ে বড় ধাক্কা হয়ে দাঁড়াবে রিয়ালের জন্য।

যদিও জিরোনার বিপক্ষে দাপুটে পারফরম্যান্সই দেখিয়েছেন এমবাপে-ভিনিসিয়ুসরা, তবে ফিনিশিংয়ে তারা ব্যর্থতার পরিচয় দেন। ৬১ শতাংশ পজেশনের পাশাপাশি ২২টি শট নিয়ে ৯টি লক্ষ্যে রাখতে পারে রিয়াল। বিপরীতে জিরোনার ১০ শটের মধ্যে ২টি লক্ষ্যে ছিল। ৫১ মিনিটে রিয়ালকে লিড এনে দেন ফেদরিকো ভালভার্দে, ১১ মিনিট বাদে জিরোনার থমাস লেমার সমতা টানার পর আর স্কোরলাইনে পরিবর্তন আসেনি।

শুরু থেকেই জিরোনাকে চেপে ধরে স্বাগতিকরা। ১০ মিনিটে একাধিক সুযোগ পেয়েও ফিনিশিংয়ে তাদের হতাশ হতে হয়। খানিক বাদে জিরোনার জোরালো শটের মুখে পড়েন রিয়াল গোলরক্ষক আন্দ্রে লুনিনকে, তবে তিনি সেটি দারুণভাবে ঠেকিয়েছেন। এরপর ভিনিসিয়ুস জুনিয়রের দুর্বল শট এবং ভালভার্দের কোনাকুনি জোরাল শট আটকান জিরোনা গোলরক্ষক পাউলো গাজ্জানিগা। এভাবে বিরতির আগপর্যন্ত সুযোগ হাতছাড়া করেছে রিয়াল।

৫১ মিনিটে ভাঙে ম্যাচের ডেডলক। ব্রাহিম দিয়াজের পাস পেয়ে ভালভার্দের বুলেট গতির শট প্রতিপক্ষ গোলরক্ষক হাত ছোঁয়ালেও থামাতে পারেননি। তবে লিড পাওয়ার স্বস্তি বেশিক্ষণ ধরে রাখতে পারেনি মাদ্রিদের ক্লাবটি। ৬২ মিনিটে বক্সের বাইরে থেকে লেমারের জোরালো শট লুনিনের ঠেকানোর সাধ্য ছিল না। গোল খেয়ে কিছুটা মিইয়ে যায় স্বাগতিক শিবির। এরপর জয় নির্ধারণী গোল পাওয়ার উপযোগী কিছু করতে না পারায় নিজেদের সমর্থকদের কাছেই দুয়ো শুনতে হয় রিয়াল ফুটবলারদের।

ড্রয়ের পর ৩১ ম্যাচ শেষে রিয়ালের পয়েন্ট ৭০। এক ম্যাচ কম খেলে বার্সা ৭৬ পয়েন্ট নিয়ে টেবিল টপার। আজ রাতে জয় পেলে টানা দ্বিতীয় লা লিগার টাইটেলের পথে এগিয়ে যাবে কাতালানরা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X