সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

আইপিএলে ঝড় তুললেন বৈভব সূর্যবংশী, রাজস্থানের দাপুটে জয়

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ১১:৪৯ এএম
আইপিএলে ঝড় তুললেন বৈভব সূর্যবংশী

আইপিএলের চলতি আসরে আলোচনার কেন্দ্রে এখন একটাই নাম—বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সেই একের পর এক বিস্ফোরক ইনিংস খেলে সবাইকে চমকে দিচ্ছেন এই তরুণ ব্যাটার।

এই ম্যাচে তিনি ২৬ বলে ৭৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, যেখানে ছিল ৮টি চার ও ৭টি ছক্কা। জশ হ্যাজলউডের এক ওভারে তিনটি চার ও একটি ছক্কা হাঁকানোর পর ভুবনেশ্বর কুমারকেও টানা দুই ছক্কায় স্বাগত জানিয়ে পূর্ণ করেন তার হাফসেঞ্চুরি। আগের ম্যাচে জাসপ্রিত বুমরাহ’র তিন বলে দুটি ছক্কা হাঁকিয়ে বেশ শোরগোল ফেলেছিলেন। এবার রাজস্থান রয়্যালসকে জেতানোর ম্যাচে খেললেন ২৬ বলে ৭৮ রানের বিধ্বংসী ইনিংস।

শুক্রবার রাতে গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হয় রাজস্থান। আগে ব্যাট করতে নেমে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কোহলি-পাতিদাররা ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০১ রান তোলে। অধিনায়ক পাতিদার ৪০ বলে ৪টি করে চার-ছক্কায় ৬৩, বিরাট কোহলি ১৬ বলে ৭টি চারে ৩২, ভেঙ্কটেশ আইয়ার ২৯ ও রোমারিও শেফার্ড ২২ রানের ক্যামিও ইনিংস খেলেছেন। সেই লক্ষ্য তাড়ায় ২ ওভার এবং ৬ উইকেট হাতে রেখে জিতেছে রাজস্থান।

লক্ষ্য তাড়ায় নেমে বেশ ফর্মে থাকা যশস্বী জয়সওয়াল দ্রুত ফিরলেও, সূর্যবংশী-ধ্রুব জুরেল দলকে পেছনে ফিরতে দেননি। দুজনের জুটিতে আসে ১০৮ রান। তাদের বিধ্বংসী ব্যাটিংয়ে রাজস্থান পাওয়ার প্লের ৬ ওভারে ১ উইকেটে ৯৭ রান তোলে। যা আইপিএলে তাদের সর্বোচ্চ রানের রেকর্ড। এর আগেই ১৫ বলে ফিফটি পূর্ণ করেন সূর্যবংশী, চলতি আসরে তার করা দুটি ফিফটি এসেছে ১৫ বলে। একমাত্র ব্যাটার হিসেবে এত কম বলে দুটি হাফসেঞ্চুরি করলেন এই কিশোর, এ ছাড়া এটি ভারতীয় ব্যাটার হিসেবে যৌথভাবে আইপিএলের ‍তৃতীয় দ্রুততম ফিফটি। জয়সওয়াল ১৩ এবং লোকেশ রাহুল ১৪ বলে ফিফটির রেকর্ড গড়েন।

আইপিএলে ২০ বলের কম খেলে তিনটি হাফসেঞ্চুরি আছে সূর্যবংশীর, যা যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ। সমান ৩টি হাফসেঞ্চুরি আছে জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক ও ট্রাভিস হেডের। তবে ২০ বলের কম ডেলিভারিতে ৪টি করে হাফসেঞ্চুরি করেন নিকোলাস পুরান ও অভিষেক শর্মা। মাত্র ৩৭ বলে ১০৮ রানের জুটি গড়ার পথে ১৭.৫১ গড়ে রান তুলেছেন সূর্যবংশী-জুরেল। যা ১০০–এর বেশি রানের জুটি গড়া ব্যাটারদের মধ্যে দ্বিতীয় দ্রুততম। দলের জয়ের পথ অনেকটাই সহজ করে দিয়ে ফেরেন সূর্যবংশী। ২৬ বলে ৭৮ রানের ইনিংসটি সাজিয়েছেন ৮ চার ও ৭ ছক্কায়।

এ ছাড়া জুরেল ৪৩ বলে ৮ চার ও ৩ ছক্কায় ৮১ রানে অপরাজিত ছিলেন। সূর্যবংশী আউট হওয়ার পরপর রিয়ান পরাগ ও শিমরন হেটমায়ার ফেরায় রানের গতিতে কিছুটা ব্যাঘাত ঘটলেও জয় পেতে অসুবিধা হয়নি রাজস্থানের। আসরে চার ম্যাচের সবকটিতে জিতে তারা পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে। ৩ ম্যাচের একটি হারের পর বেঙ্গালুরুর অবস্থান তিনে।

এদিকে, আইপিএলের চলতি আসরে সূর্যবংশী চার ম্যাচে যথাক্রমে ৫২, ৩১, ৩৯ ও ৭৮ রান করেছেন। ২৬৬ স্ট্রাইকরেট এবং ৫০ গড়ে ৪ ইনিংস শেষে তার রান ২০০। মজার বিষয় হচ্ছে– দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহকও তারই দল রাজস্থানের। সমান ইনিংস খেলে জয়সওয়াল ১৮৩ এবং জুরেল ১৭৬ রান করেছেন। সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায়ও শীর্ষে রাজস্থানের রবি বিষ্ণয় (৪ ম্যাচে ৯ উইকেট)।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X