সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বিশ্বকাপের ম্যাচ দেখতে সামনের সারির আসনে লাগবে ৫ লাখ টাকা

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ পিএম
বিশ্বকাপের ম্যাচ দেখতে সামনের সারির আসনে লাগবে ৫ লাখ টাকা

আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে টিকিটের মূল্য। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা নতুন করে ‘ফ্রন্ট ক্যাটাগরি’ নামে একটি আসন শ্রেণি যুক্ত করে টিকিটের দাম উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে, যা নিয়ে ভক্তদের মধ্যে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আয়োজিত উদ্বোধনী ম্যাচে (যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ে) ক্যাটাগরি-১ এর সামনের সারির আসনের দাম নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৪১০৫ ডলার (প্রায় ৫ লাখ টাকার বেশি)। এর আগে একই ম্যাচের ক্যাটাগরি-১ টিকিটের সর্বোচ্চ মূল্য ছিল ২৭৩৫ ডলার। নতুন ‘ফ্রন্ট’ স্তর যুক্ত হওয়ায় দাম বেড়েছে আরও।

ফিফার ‘ডায়নামিক প্রাইসিং’ পদ্ধতির কারণে একই স্টেডিয়ামে ভিন্ন ম্যাচের টিকিটের দাম ভিন্ন হচ্ছে। এতে সাধারণ দর্শকদের জন্য টিকিট কেনা আরও কঠিন হয়ে উঠছে।

ব্রিটিশ গণমাধ্যম দ্য অ্যাথলেটিক প্রথম জানায়, ‘ফ্রন্ট ক্যাটাগরি-২’ নামে আরও একটি নতুন স্তর যুক্ত করা হয়েছে, যেখানে টিকিটের দাম ১৯৪০ থেকে ২৩৩০ ডলার পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। অথচ এর আগে ফিফা ৯ সেপ্টেম্বর প্রকাশিত ‘টিকিট পণ্য ও শ্রেণিবিন্যাস’ তথ্যপত্রে ক্যাটাগরি-১ কে সর্বোচ্চ মূল্যের আসন হিসেবে উল্লেখ করেছিল, যা সাধারণত নিচের স্তরে থাকে।

ধারণা করা হচ্ছে, কিছু আসন ওই ক্যাটাগরি থেকে আলাদা রেখে নতুন উচ্চমূল্যের স্তরে অন্তর্ভুক্ত করা হয়েছে। ক্যাটাগরি-২ আসনকে ফিফা আগে বর্ণনা করেছিল ক্যাটাগরি-১ এর বাইরে অবস্থিত, যা নিচের ও উপরের উভয় স্তরেই পাওয়া যায়। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে বার্তাসংস্থা এপি’র পক্ষ থেকে ফিফার মিডিয়া অফিসে মেইল পাঠানো হলেও কোনো জবাব পাওয়া যায়নি। এদিকে, কানাডার উদ্বোধনী ম্যাচে (স্বাগতিক দেশ বনাম বসনিয়া-হার্জেগোভিনা) ফ্রন্ট ক্যাটাগরি-১ আসনের মূল্য সর্বোচ্চ ৩৩৬০ ডলার পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচগুলোর জন্য ফিলাডেলফিয়ায় ৯০৫ ডলারের টিকিটও যুক্ত করা হয়েছে। এর আগে গত সপ্তাহে পুনরায় বিক্রির প্রক্রিয়া শুরুর সময় নানা প্রযুক্তিগত সমস্যার মধ্যেই বিশ্বকাপ ফাইনালের সর্বোচ্চ টিকিটমূল্য বাড়িয়ে ১০,৯৯০ ডলার নির্ধারণ করে ফিফা, যা আগে ছিল ৮৬৮০ ডলার। এ ছাড়া ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালের ক্যাটাগরি-২ টিকিটের মূল্য বেড়ে করা হয়েছে ৭৩৮০ ডলার (আগে ছিল ৫৫৭৫) এবং ক্যাটাগরি-৩ টিকিটের মূল্য দাঁড়ায় ৫৭৮৫ ডলারে (আগে ছিল ৪১৮৫)।

যদিও গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ফিফার টিকিট সাইটে ফাইনালের কোনো টিকিট উপলব্ধ দেখা যায়নি। এর আগে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলে আসছেন, ২০২৬ বিশ্বকাপের ১০৪টি ম্যাচের সবকটিতেই হাউসফুল থাকবে। টিকিটের উচ্চমূল্য নিয়ে সমর্থকদের সমালোচনার পর ডিসেম্বর মাসে ‘সাপোর্টার এন্ট্রি টায়ার’ নামে নতুন একটি ক্যাটাগরি চালু করা হয়, যেখানে কিছুসংখ্যক টিকিট মাত্র ৬০ ডলারে বিক্রি হয়েছে। তবে সর্বশেষ বিক্রিতে এই টিকিট আর পাওয়া যায়নি, এগুলো আদৌ বিক্রি হয়েছে কি না, তা নিয়েও সংশয় রয়েছে।

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার ১৬টি শহরে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো এই মেগা ইভেন্ট আয়োজন করবে ৩টি দেশ। প্রথমবার ৪৮ দলের অংশগ্রহণে ১০৪টি ম্যাচ হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X