সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

৯ বছরের সম্পর্কের ইতি টানছেন রবার্টসন

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ০১:০৭ পিএম
রবার্টসন

ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাব লিভারপুল ছেড়ে যাচ্ছেন স্কটিশ লেফট-ব্যাক অ্যান্ডি রবার্টসন। ক্লাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, চলতি মৌসুম শেষে চুক্তির মেয়াদ শেষ হলে ৩২ বছর বয়সী এই ডিফেন্ডার আনফিল্ডকে বিদায় জানাবেন।

২০১৭ সালে হাল সিটি থেকে মাত্র ৮ মিলিয়ন পাউন্ডে লিভারপুলে যোগ দেন রবার্টসন। এরপর দীর্ঘ নয় বছরের ক্যারিয়ারে তিনি নিজেকে ক্লাবের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেন।

নিজের বিদায়ের ঘোষণা দিতে গিয়ে রবার্টসন বলেন, “আমি মনে করি এখনই সামনে এগিয়ে যাওয়ার সঠিক সময়।” তিনি আরও যোগ করেন, “এই নয় বছর আমি সবসময় হাসিমুখে স্মরণ করব।” জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতেই টটেনহামের সঙ্গে নীতিগতভাবে একটি চুক্তি হয়েছিল। তবে রোমা থেকে কস্তাস সিমিকাসকে ফেরাতে না পারায় শেষ পর্যন্ত সেই ডিল এগোয়নি লিভারপুল।

এই মৌসুমে নতুন কোচ আর্নে স্লটের অধীনে প্রথম একাদশে জায়গা পেতে লড়াই করতে হয়েছে রবার্টসনকে। বর্নমাউথ থেকে ৪০ মিলিয়ন পাউন্ডে আসা মিলোস কেরকেজ দলে যোগ দেওয়ার পর থেকেই বেঞ্চে বেশি সময় কাটাতে হয়েছে তাকে। লিগে এখন পর্যন্ত মাত্র ছয়টি ম্যাচে শুরু থেকে খেলেছেন তিনি। তবে নিজের পারফরম্যান্স নিয়ে আত্মবিশ্বাসী রবার্টসন বলেন, “আমি আশা করি সমর্থকরা প্রতি সপ্তাহে যে লেফট-ব্যাককে খেলতে দেখছেন, তাকে নিয়ে গর্বিত।”

লিভারপুলের হয়ে ৩৭৩টি ম্যাচ খেলেছেন রবার্টসন। আনফিল্ডে তার ক্যারিয়ারে এসেছে মোট নয়টি শিরোপা।

ক্লাব ছাড়ার আগে শেষ দিন পর্যন্ত সর্বোচ্চটা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। “এই ক্লাব আমার কাছে সবকিছু। সমর্থকরা, ক্লাবের সঙ্গে জড়িত সবাই আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ,” বলেন রবার্টসন। “শেষ দিন পর্যন্ত আমি সবকিছু দিয়ে যাব, গত নয় বছর যেমনটা করেছি, সেটা নিয়ে আমি গর্বিত।”

এই মৌসুমে কঠিন সময় পার করছে লিভারপুল। প্রিমিয়ার লিগে বর্তমানে পঞ্চম স্থানে রয়েছে তারা। এফএ কাপের কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে ৪-০ গোলে হারের পর চ্যাম্পিয়ন্স লিগেও শেষ আটে পিএসজির কাছে ২-০ ব্যবধানে হেরে বিদায় নিয়েছে দলটি।

রবার্টসনের বিদায়ের ঘোষণার পরপরই আরেক তারকা মোহাম্মদ সালাহও জানিয়েছেন মৌসুম শেষে তিনিও ক্লাব ছাড়বেন। একই ট্রান্সফার উইন্ডোতে লিভারপুলে যোগ দেওয়া এই দুজনই সাম্প্রতিক সাফল্যের বড় কারিগর। ইনস্টাগ্রামে রবার্টসনকে উদ্দেশ করে সালাহ লিখেছেন, “তোমার সঙ্গে খেলা এবং বন্ধুত্ব- দুটোই ছিল সম্মানের। তুমি সব জিতেছো এবং একজন কিংবদন্তি হিসেবেই বিদায় নিচ্ছো। আবার দেখা হবে নিশ্চয়ই।”

লিভারপুলে থাকাকালীন ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের সঙ্গে দুর্দান্ত জুটি গড়েছিলেন রবার্টসন। ২০১৭-১৮ মৌসুমের পর থেকে প্রিমিয়ার লিগে তার অ্যাসিস্ট সংখ্যা ৫৬, যেখানে আলেকজান্ডার-আর্নল্ডের ৬৪ এবং সালাহ শীর্ষে ৯২ অ্যাসিস্ট নিয়ে। নিজেকে ক্লাব কিংবদন্তি হিসেবে দেখেন কি না, এ প্রশ্নে রবার্টসনের উত্তর, “আমি কিংবদন্তি কি না, সেটা অন্যরা বলবে। তবে প্রথম দিন থেকেই আমার লক্ষ্য ছিল সফল হওয়া, ট্রফি জেতা এবং এই ক্লাবকে তার প্রাপ্য জায়গায় ফিরিয়ে নেওয়া। আমি গর্বিত, সেই যাত্রার অংশ হতে পেরে।”

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X