সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

আইপিএল থেকে ছিটকে গেলেন হাসারাঙ্গা

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ১১:৫০ এএম
আইপিএল থেকে ছিটকে গেলেন হাসারাঙ্গা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ বড় পরিবর্তনের পথে এগোচ্ছে লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)। চোটের কারণে শ্রীলঙ্কার তারকা লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে পাচ্ছে না দলটি। ফলে তার পরিবর্তে নতুন খেলোয়াড় নেওয়ার প্রস্তুতি শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

দলের ক্রিকেট পরিচালক টম মুডি জানিয়েছেন, হাসারাঙ্গার অনুপস্থিতি প্রায় নিশ্চিত ধরেই বিকল্প পরিকল্পনা করছে দল। তিনি বলেন, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই নতুন খেলোয়াড়ের নাম ঘোষণা করা হতে পারে।

গত ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার প্রথম ম্যাচে বাঁ হ্যামস্ট্রিং ছিঁড়ে যাওয়ার পর থেকেই মাঠের বাইরে আছেন হাসারাঙ্গা। আইপিএলে খেলতে হলে শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) বাধ্যতামূলক ফিটনেস টেস্ট পাস করে এনওসি নেওয়ার কথা ছিল, কিন্তু সেটিও তিনি দিতে পারেননি।

সবশেষ নিলামে ২ কোটি রুপিতে হাসারাঙ্গাকে দলে ভিড়িয়েছিল এলএসজি। তবে চোটের কারণে শেষ পর্যন্ত দলে যোগ দেওয়া হয়নি তার। এর আগে তিনি রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন।

হাসারাঙ্গা না থাকলেও এবারের আইপিএলে বল হাতে দারুণ পারফর্ম করছে এলএসজি। স্পিন বিভাগে দিগভেশ রাঠি, এম সিদ্ধার্থ ও শাহবাজ আহমেদ রয়েছেন। এছাড়া পেসার মহসিন খানও কিছুটা চোটের কারণে বাইরে আছেন বলে জানিয়েছেন মুডি।

সম্ভাব্য বদলি লিন্ডে সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেছেন, যেখানে চার ইনিংসে পেয়েছেন মাত্র একটি উইকেট। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ। গত এক বছরে এসএ২০, দ্য হান্ড্রেড, মেজর লিগ ক্রিকেট ও পিএসএলে খেলেছেন তিনি।

এখন পর্যন্ত ২৫০টি টি-টোয়েন্টি ম্যাচে ২১৮ উইকেট নেওয়া লিন্ডের ইকোনমি রেট ৭.৪২, যা তাকে এলএসজির জন্য কার্যকর বিকল্প হিসেবেই তুলে ধরে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X