সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বায়ার্নের কাছে হারলেও আশা বাঁচিয়ে রাখলেন আরবেলোয়া

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০২:৩০ পিএম
রিয়াল মাদ্রিদের কোচ আলবারো আরবেলোয়া  ¦ ছবি: গেটি ইমেজ

বার্নাব্যুতে বায়ার্ন মিউনিখের কাছে ২-১ গোলে হেরে গেলেও চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠার আশা এখনো বেঁচে আছে বলে মনে করেন রিয়াল মাদ্রিদের কোচ আলভারো আরবেলোয়া।

ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। লুইস দিয়াজ এবং হ্যারি কেনের গোলে এগিয়ে যায় সফরকারীরা। শেষ দিকে কিলিয়ান এমবাপে একটি গোল শোধ করলেও ম্যাচে সমতা ফেরাতে পারেনি রিয়াল মাদ্রিদ।

এই জয়ের মাধ্যমে দীর্ঘ এক যুগ পর রিয়ালের বিপক্ষে জয় পায় বায়ার্ন। সর্বশেষ তারা ২০১১-১২ মৌসুমে সেমিফাইনালের প্রথম লেগে ২-১ গোলে জয় পেয়েছিল।

ম্যাচ শেষে আরবেলোয়া বলেন, “এটা এমন এক হার, যেটা হয়তো দ্বিতীয়ার্ধে একটু ভাগ্য ভালো থাকলে এড়ানো যেত।”

তিনি আরও যোগ করেন, “আমরা জানতাম শক্তিশালী দলের মুখোমুখি হচ্ছি। কিন্তু দুটি ভুল করেছি, দুটি বল হারিয়েছি, এগুলো নিয়েই আগে থেকে সতর্ক করা হয়েছিল। এমন দলের বিপক্ষে ভুল করলে শাস্তি পেতেই হয়।”

তবে এমবাপের গোলকে ইতিবাচক হিসেবে দেখছেন কোচ, “এই গোল আমাদের আশা বাঁচিয়ে রেখেছে। আরও কিছু সুযোগ ছিল, সেগুলো কাজে লাগাতে পারলে ভিন্ন কিছু হতে পারত।” দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর ব্যাপারেও আত্মবিশ্বাসী আরবেলোয়া। তার ভাষায়, “সহজ হবে না, কিন্তু মিউনিখে গিয়ে জিততে পারে, এমন দল যদি কেউ হয়, সেটা রিয়াল মাদ্রিদ।”

জানুয়ারিতে দায়িত্ব নেওয়া এই কোচ মনে করেন, এই হার থেকে দল অনেক কিছু শিখবে। সমর্থকদের উদ্দেশে তার বার্তা, “যারা বিশ্বাস করে না, তারা মাদ্রিদেই থাকুক। আমরা জিততে সর্বস্ব দিয়ে লড়তে জার্মানিতে যাচ্ছি।” দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে আগামী ১৫ এপ্রিল, বায়ার্ন মিউনিখের মাঠে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X