সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মদ্যপ অবস্থায় সিডনিতে গ্রেফতার ডেভিড ওয়ার্নার

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ১২:৪৪ পিএম
মদ্যপ অবস্থায় সিডনিতে গ্রেফতার ডেভিড ওয়ার্নার

অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে সিডনিতে গ্রেফতার হয়েছেন। অস্ট্রেলিয়ার বার্তা সংস্থা এএপির প্রতিবেদন অনুযায়ী, তার দেহে অ্যালকোহলের মাত্রা আইনি সীমার প্রায় দ্বিগুণ ছিল।

রোববার ব্রেথালাইজার পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর পুলিশ ওয়ার্নারকে হেফাজতে নেয়। এই ঘটনাটি ক্রিকেট অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বর্তমানে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এ করাচি কিংসের অধিনায়ক হিসেবে খেলছেন ওয়ার্নার। লিগের সূচির মাঝে বিরতিতে তিনি ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়ায় ফিরে গিয়েছিলেন।

করাচির হয়ে সবশেষ গত বৃহস্পতিবার মাঠে নামেন ওয়ার্ডার। রাওয়ালপিন্ডিজের বিপক্ষে জয়ের ম্যাচে ফিফটি হাঁকিয়েছিলেন তিনি। করাচির পরের ম্যাচ আগামী বৃহস্পতিবার, পেশোয়ার জালমির বিপক্ষে।

ইএসপিএন ক্রিকইনফো জানতে পেরেছে, গ্রেফতার হলেও ওয়ার্নারের নির্ধারিত সময়ে পাকিস্তানে ফেরার পথে কোনো বাধা সৃষ্টি করবে না। যথাসময়ে তিনি ম্যাচে অংশ নিতে পারবেন বলে আশা করা হচ্ছে।

চলতি আসরে এখন পর্যন্ত একমাত্র দল হিসেবে পিএসএলে তিন ম্যাচের সবকটি ম্যাচ জিতেছে করাচি।

আগামী ৭ মে সিডনির আদালতে হাজির হওয়ার কথা রয়েছে ওয়ার্নারের। ফলে পিএসএলের বাকি ম্যাচগুলোতে তার অংশগ্রহণে কোনো সমস্যা হবে না। আগামী ৩ মে লাহোরে টুর্নামেন্টের ফাইনাল হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X