সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বিসিবি পুনর্গঠনের দিনে চুপিসারে বিদায় নিলেন বুলবুল

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০৮:১৫ পিএম
বিসিবি কমিটি ভাঙার দিনই নীরবে বিদায় নিলেন আমিনুল ইসলাম বুলবুল। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত কমিটি ভেঙে দেওয়ার দিনই নীরবে বোর্ড ত্যাগ করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।

মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) নতুন করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করে, যেখানে সভাপতি করা হয়েছে তামিম ইকবাল-কে। এর কিছুক্ষণ পরই বিসিবি প্রাঙ্গণ থেকে দ্রুত সরে যান বুলবুল। এ সময় গণমাধ্যমকর্মীরা তার সঙ্গে কথা বলতে চাইলে তিনি কোনো মন্তব্য না করে তড়িঘড়ি গাড়িতে উঠে চলে যান।

উল্লেখ্য, ২০২৫ সালের নভেম্বরে বিসিবি নির্বাচনকে ঘিরে ওঠা নানা অভিযোগের পর জাতীয় ক্রীড়া পরিষদ একটি তদন্ত কমিটি গঠন করে। সম্প্রতি সেই কমিটি তাদের প্রতিবেদন জমা দেয়।

প্রতিবেদনে নির্বাচনি প্রক্রিয়ায় অনিয়ম, প্রভাব খাটানো এবং নানা প্রক্রিয়াগত দুর্বলতার প্রমাণ পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়। বিশেষ করে কাউন্সিলর তালিকা জমা দেওয়ার সময়সীমা বাড়ানো, ভোটার তালিকা প্রকাশে অসঙ্গতি এবং নির্বাচন পরিচালনার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

এই প্রেক্ষাপটেই বিসিবির বিদ্যমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X