সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
চ্যাম্পিয়নস লিগ

রাতে মুখোমুখি রিয়াল মাদ্রিদ বনাম বায়ার্ন মিউনিখ

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০৪:০২ পিএম
রাতে মুখোমুখি রিয়াল মাদ্রিদ বনাম বায়ার্ন মিউনিখ

চ্যাম্পিয়নস লিগের নক-আউট পর্ব শুরু হচ্ছে আজ থেকে। শেষ আটের লড়াইয়ে প্রথম দিনের অন্যতম আকর্ষণীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই ফুটবল জায়ান্ট—রিয়াল মাদ্রিদ এবং বায়ার্ন মিউনিখ।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাতের এই হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে রিয়ালের ঘরের মাঠ রিয়াল মাদ্রিদের স্টেডিয়াম সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে।

দুই দলই বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছে। যদিও লা লিগার শিরোপা হাতছাড়া হওয়ার পথে, ইউরোপের মঞ্চে বরাবরই শক্তিশালী রিয়াল মাদ্রিদ।

অন্যদিকে, বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়নস লিগে এই মৌসুমে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে। পুরো টুর্নামেন্টে মাত্র একটি ম্যাচে পরাজিত হয়েছে তারা। পাশাপাশি বুন্দেসলিগা শিরোপার দোরগোড়ায়ও রয়েছে দলটি। সবমিলিয়ে জমজমাট এক লড়াইয়ের অপেক্ষা করছে দু'দলের ভক্তরা।

দুই দলেই আছে ইনজুরি সমস্যা। ম্যাচে ইংলিশ তারকা হ্যারি কেইনকে মাঠে নাও পাওয়া যেতে পারে। এদিকে রিয়ালেও প্রথম একাদশে থাকছেন না থিবো কর্তোয়া। রদ্রিগো ও ফেরল্যান্ড মেন্ডিও আছেন সেই তালিকায়।

সবকিছু ছাপিয়ে এগিয়ে কে? দু'দল মুখোমুখি হয়েছে ২৮বার, এতে রিয়ালের ১৩ জয়ের বিপরীতে বায়ার্ন মিউনিখের আছে ১১ জয়। আজকের ম্যাচ দিয়ে দুই দল ইউরোপের মহাদেশীয় ক্লাব প্রতিযোগিতায় সবচেয়ে বেশিবার মুখোমুখি হওয়ার রেকর্ড গড়বে।

চ্যাম্পিয়নস লিগে রেকর্ড ৪১তম বার কোয়ার্টার ফাইনালে খেলছে রিয়াল, ৩৬ বার কোয়ার্টার ফাইনাল খেলে দুইয়ে বায়ার্ন।

দুই লেগের লড়াইয়ে সর্বশেষ চার দেখাতেই বায়ার্নকে পেছনে ফেলে পরের রাউন্ডে উঠেছে রিয়াল। সর্বশেষ ২০২৩-২৪ মৌসুমের সেমিফাইনালে বায়ার্নকে হারিয়েছিল জার্মানরা। আর শেষ চারবার বায়ার্নকে হারিয়ে শিরোপাই নিজেদের করে নিয়েছিল রিয়াল।

এছাড়া বায়ার্নের বিপক্ষে সর্বশেষ ৯ ম্যাচে অপরাজিত রিয়াল। স্প্যানিশ ক্লাবের বিপক্ষে সর্বশেষ আটটি দুই লেগের লড়াইয়ের সাতটিতেই হেরেছে বায়ার্ন। বায়ার্নের বিপক্ষে তিনবার কোয়ার্টার ফাইনাল খেলে তিনবারই সেমিফাইনালে গেছে রিয়াল।

রিয়াল মাদ্রিদ-বায়ার্নের ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি স্পোর্টস ২। ম্যাচই শুরু হবে রাত ১টায়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X