সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

পিএসএলে রিশাদের বাজে ফর্মে রাওয়ালপিন্ডির টানা হার

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০২:৩১ পিএম
পিএসএলে রিশাদের বাজে ফর্মে রাওয়ালপিন্ডির টানা হার

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সময়টা মোটেও ভালো যাচ্ছে না বাংলাদেশি লেগস্পিন অলরাউন্ডার রিশাদ হোসেনের। ধারাবাহিকভাবে খারাপ পারফরম্যান্সে নিজের ফর্ম খুঁজে পাচ্ছেন না এই তরুণ ক্রিকেটার। একই সঙ্গে তার দল *রাওয়ালপিন্ডি* ও টানা চার ম্যাচে হেরে চরম বিপর্যয়ের মুখে পড়েছে।

সর্বশেষ ম্যাচে এক ওভারে ৪টি ছক্কা হজম করে ম্যাচ থেকে কার্যত ছিটকে যান রিশাদ। ৩ ওভারে কোনো উইকেট না নিয়ে দেন ৪৬ রান—যা তার এবারের আসরে সবচেয়ে খারাপ পারফরম্যান্স।

এর আগের তিন ম্যাচে রিশাদের বোলিং ফিগার ছিল– ৪ ওভারে ৩৫/১, ৪ ওভারে ৩৮/০ এবং ৩ ওভারে ৩৬/১। অবশ্য গতকাল করা ৩ ওভারে ৪৬/০ (ঘরোয়া টুর্নামেন্টে সবচেয়ে খরুচে বোলিং) এর বেশি খারাপ পারফরম্যান্সের নজির আছে রিশাদের। তবে এই টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে তার ফর্ম নিশ্চয়ই এমন কিছুর ইঙ্গিত দিচ্ছিল না। এর আগে লাহোরেই বাংলাদেশের জার্সিতে পাকিস্তানের বিপক্ষে দুদিনের ব্যবধানে ৪ ওভারে ৫৫ ও ৫০ রান দিয়ে ১টি করে উইকেট নিয়েছিলেন রিশাদ। এ ছাড়া ভারতের বিপক্ষে ৪ ওভারে ৩ উইকেট নিলেও তার ৫৫ রান খরচের নজির আছে।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে রাওয়ালপিন্ডিজকে ২২ বল এবং ৭ উইকেট হাতে রেখে বড় ব্যবধানে হারিয়েছে মুলতান সুলতান্স। যেখানে আগে ব্যাট করতে নেমে রাওয়ালপিন্ডিজ ৮ উইকেটে ১৮২ রান তোলে। শুরু থেকে কার্যকর জুটি গড়তে ব্যর্থ মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন দলটি। ১৩ বলে ১৯ রানে রিজওয়ান এবং ইয়াসির ৫ রানের বেশি করতে পারেননি। মাঝে কামরান গুলাম ২৪ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৫, আব্দুল্লাহ ফজল ৮ বলে ১৪ এবং ড্যারিল মিচেলও ১২ বলে ১৭ রানে দ্রুত ফিরলে চাপে পড়ে যান রিশাদরা।

এরপর স্যাম বিলিংস ও ডিয়ান ফরেস্টার দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যান। ফরেস্টার ১১ বলে ১ চার ও ৩ ছক্কায় ২৪ রানে ফিরলেও বিলিংস ৩৪ বলে ৭ চার ও ১ ছক্কায় ৫৬ রানে অপরাজিত ছিলেন। রিশাদ যথারীতি ব্যাট হাতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আগের ম্যাচের মতো ব্যাট হাতে ভূমিকা রাখার সুযোগ থাকলেও ফিরলেন ৩ বলে ১ রান করে। রাওয়ালপিন্ডিজকে ১৮২ রানে আটকে রাখার পথে মুলতানের পক্ষে ফয়সাল আকরাম সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন।

লক্ষ্য তাড়ায় মুলতানের ফর্মে থাকা স্টিভেন স্মিথকে মাত্র ৫ রানে ফেরালেও, রাওয়ালপিন্ডির পরের সময়টা কেবলই ব্রেকথ্রু পাওয়ার দীর্ঘ অপেক্ষায় কেটেছে। সাহিবজাদা ফারহান ও জশ ফিলিপ মিলে গড়েন ১১৭ রানের জুটি। ফিলিপ ৩০ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৫৬ রান করে ফিরলে ভাঙে সেই জুটি। ফারহান যখন ফিরছেন ততক্ষণে মুলতানের জয় প্রায় নিশ্চিত, বিশ্বকাপের সর্বোচ্চ এই রানসংগ্রাহক পিএসএলেও নিজের দারুণ ফর্ম দেখাচ্ছেন। এদিনও ৩৮ বলে ৪ চার ও ৫ ছক্কায় ৬৮ রান করলেন ফারহান। এ ছাড়া শান মাসুদ ১৫ বলে ২৭ এবং অ্যাশটন টার্নার ১০ বলে ২৭ রানের ক্যামিও ইনিংস খেললে মুলতানের বড় জয় নিশ্চিত হয়।

চলতি পিএসএলে ৫ ম্যাচের চারটিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল মুলতান। বিপরীতে রাওয়ালপিন্ডিতে চারে চার হার দেখল, ৮ দলের মধ্যে তাদের অবস্থান সপ্তম।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X