সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

রিয়ালের বিপক্ষে হ্যারি কেইনকে নিয়ে বায়ার্নের বড় দুশ্চিন্তা

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ১২:২০ পিএম
বায়ার্ন মিউনিখের ইংলিশ তারকা হ্যারি কেইন।

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়ার আগে বায়ার্ন মিউনিখ শিবিরে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় তাদের তারকা স্ট্রাইকার হ্যারি কেইন। গোড়ালির চোটে আক্রান্ত এই ইংলিশ অধিনায়কের খেলা নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা।

বায়ার্ন কর্তৃপক্ষ জানিয়েছেন, কেইনের ফিটনেস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ম্যাচের আগের মুহূর্তে। দল এখনো আশাবাদী, তবে ঝুঁকি নিতে নারাজ।

চলতি মৌসুমে অসাধারণ ফর্মে থাকা কেইন ৪৮ গোল করে দলের আক্রমণভাগের প্রধান ভরসা হয়ে উঠেছেন। তবে চোটের কারণে তিনি ইতোমধ্যে জাপানের বিপক্ষে ইংল্যান্ডের প্রীতি ম্যাচ এবং বুন্দেসলিগায় ফ্রাইবুর্গের বিপক্ষে ম্যাচ মিস করেছেন।

সোমবার মিউনিখে দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে অংশ নেন ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড। এরপর তিনি দলের সঙ্গে মাদ্রিদে যান। এতে কিছুটা স্বস্তি ফিরলেও, তার ম্যাচ খেলার বিষয়টি এখনও নিশ্চিত নয়।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি কেইনের খেলা নিয়ে সরাসরি কোনো প্রতিশ্রুতি দেননি। তবে তাঁর কথায় ইতিবাচক আভাস পাওয়া গেছে। কোম্পানি বলেন, "হ্যারি দলের সঙ্গে আছে, এটা আমাদের জন্য ইতিবাচক। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আমাদের মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। আজ সে লম্বা সময় অনুশীলন করেছে, যা খুব জরুরি ছিল। আমার মনে হয় না সে খেলার ছন্দ হারিয়েছে।"

কেইন কেবল একজন গোলমেশিনই নন, বায়ার্নের আক্রমণভাগের মূল চালিকাশক্তিও। চ্যাম্পিয়ন্স লিগে চলতি মৌসুমে ১০ গোলের পাশাপাশি বুন্দেসলিগাতেও ৩১ গোল করে চূড়ায় আছেন তিনি। তাঁর গুরুত্ব নিয়ে কথা বলতে গিয়ে সতীর্থ জশুয়া কিমিচ বলেন, "সে কি কেবল একজন গোলশিকারী? মৌসুমে তার গোল আর অ্যাসিস্টের সংখ্যাই (৪৮টি) বলে দেয় সে দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ। সে একজন প্রকৃত নেতা, যে নিজের গোলের চেয়ে দলের সাফল্যকে বড় করে দেখে।"

সংবাদ সম্মেলনে কেইনের ফিটনেস নিয়ে প্রশ্নের তোপে পড়েন কোচ কোম্পানি। কিছুটা রসিকতা করে তিনি বলেন, "আপনারা বারবার কেইনকে নিয়ে প্রশ্ন করছেন, আমার ভালোই লাগছে। কিন্তু আমি এখনই নিশ্চিত কোনো উত্তর দিচ্ছি না।"

বাভারিয়ানদের তুরুপের তাস কেইন কি মঙ্গলবার রিয়ালের রক্ষণভাগে আতঙ্ক ছড়াতে পারবেন? ফুটবল বিশ্বের নজর এখন বার্নাব্যুর সেই চূড়ান্ত একাদশের দিকে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X