সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মাত্র ৩৪ বছরেই ক্যারিয়ারের ইতি টানলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ০৭:১৫ পিএম
মাত্র ৩৪ বছরেই ক্যারিয়ারের ইতি টানলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার

ব্রাজিলিয়ান মিডফিল্ডার অস্কার দোস সান্তোস মাত্র ৩৪ বছর বয়সে ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। হৃদরোগজনিত জটিলতা ধরা পড়ার পর থেকেই তার ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, যা শেষ পর্যন্ত অবসরের সিদ্ধান্তে গড়ায়।

গত বছরের নভেম্বর মাসে সাও পাওলো ক্লাবের ফিটনেস পরীক্ষার সময় ভাসোভাগাল সিনকোপে আক্রান্ত হয়ে অস্কার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এই অবস্থায় মস্তিষ্কে রক্তপ্রবাহ কমে গিয়ে অজ্ঞান হয়ে যাওয়ার ঘটনা ঘটে, যা তার ক্যারিয়ারের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়ায়। পরবর্তীতে তাকে অস্ত্রোপচারও করাতে হয়।

এই ঘটনার পর থেকেই তিনি আর মাঠে ফিরতে পারেননি। অবশেষে সাও পাওলো এফসি ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, তিনি চুক্তি শেষ না করেই অবসর নিচ্ছেন।

অস্কারের সাও পাওলোর সঙ্গে চুক্তি ছিল ২০২৭ সাল পর্যন্ত। তবে চলতি সপ্তাহেই সেই চুক্তির ইতি টানছেন তিনি। ভাসোভাগাল সিনকোপে (হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়ার সবচেয়ে সাধারণ কারণ। যা তীব্র আবেগ, রক্ত দেখা বা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার মতো পরিস্থিতিতে মস্তিষ্কে সাময়িক রক্তপ্রবাহ কমে গেলে ঘটে।) আক্রান্ত হওয়ার পর আর খেলেননি। ওই সময় সার্জারিও করতে হয়েছিল তার।

নভেম্বরে সাও পাওলো ক্লাবের বাররা ফুন্ডা ট্রেনিং সেন্টারে এক্সারসাইজ বাইকে ফিটনেস পরীক্ষার সময় তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। এর আগে ২০২৪ সালের শেষদিকে ফ্রি এজেন্ট হিসেবে চীন অধ্যায় শেষে শৈশবের ক্লাব সাও পাওলোতে ফেরেন অস্কার। ক্লাবের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে তিনি গতকাল জানিয়েছেন, ‘সাও পাওলোর জন্য আমি আরও বেশি কিছু করতে এবং আরও বেশি খেলতে চেয়েছিলাম। ধারণা ছিল আমার সেই সক্ষমতা আছে, কিন্তু দুর্ভাগ্যবশত এই পরিস্থিতিতে পড়ি। এখন আমি অবসরে যাচ্ছি এবং সাও পাওলোকে একজন ভক্ত হিসেবে সমর্থন করে যাব।’

ক্লাব ফুটবলে অস্কার উপভোগ্য সময় কাটিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের চেলসিতে। ২০১২ সালে সেখানে যোগ দেওয়ার পর তিনি একটি ইউরোপা লিগ এবং দু’বার প্রিমিয়ার লিগ টাইটেল জেতেন। ২০১৬-১৭ মৌসুমের মাঝপথে ৭৩ মিলিয়ন ডলারে যোগ দেন চাইনিজ ক্লাবে। সেখানে তিনটি সুপার লিগ শিরোপাজয়ী এই মিডফিল্ডার এশিয়ান ফুটবলের অন্যতম জনপ্রিয় খেলোয়াড়ে পরিণত হন।

সম্ভাবনা নিয়ে ব্রাজিল জাতীয় দলে এলেও ২০১৫ সালের পর অস্কারকে আর সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের জার্সিতে দেখা যায়নি। ব্রাজিলের হয়ে ৪৮টি আন্তর্জাতিক ম্যাচে ১২ গোল করেছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X