সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মায়োর্কার কাছে হারের দায় নিলেন কোচ আরবেলোয়া

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ০২:১৯ পিএম
মায়োর্কার কাছে হারের দায় নিলেন কোচ আরবেলোয়া

লা লিগায় শিরোপার দৌড়ে বড় ধরনের ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেও শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানে হেরে যায় স্প্যানিশ জায়ান্টরা। ম্যাচ শেষে পুরো দায় নিজের কাঁধে নিয়েছেন দলটির কোচ আলভারো আরবেলোয়া।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় মায়োর্কা। প্রথমার্ধে মানু মোরলানেসের গোলে লিড নেয় তারা। দীর্ঘ সময় পিছিয়ে থাকার পরও শেষ দিকে সমতায় ফেরার চেষ্টা করে রিয়াল মাদ্রিদ।

বদলি হিসেবে নামা এদার মিলিতাও ৮৮তম মিনিটে গোল করে ম্যাচে সমতা আনেন। তবে নাটকীয়ভাবে ইনজুরি টাইমের প্রথম মিনিটেই ভেদাত মুরিকির গোল রিয়াল মাদ্রিদের সব আশা ভেঙে দেয়।

ম্যাচ শেষে আরবেলোয়া বললেন, ‘এই হার আমার, পুরোপুরি আমার। খেলোয়াড়দের কাছ থেকে আমি যেটা চাই, তারা যেন এখনই মঙ্গলবারের (বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ) ম্যাচ নিয়ে ভাবা শুরু করে। সিদ্ধান্তগুলো আমিই নিই। এই হারের দায় সম্পূর্ণভাবে রিয়াল মাদ্রিদ কোচের... তারা যখন লকার রুম ছাড়বে, তাদের ভাবনায় যেন শুধু বায়ার্ন মিউনিখই থাকে।’

সব প্রতিযোগিতা মিলে টানা পাঁচটি জয়ে মায়োর্কার মাঠে নেমেছিল রিয়াল। এর মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানসিটিকে বিদায় এবং অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে ৩-২ গোলে ডার্বি জয়ও রয়েছে। কিন্তু এই হারে শিরোপার লড়াই যে আরও কঠিন হয়ে পড়ল স্বীকার করেছেন আরবেলোয়া।

তিনি বলেন, ‘(শিরোপার লড়াই) ম্যাচ শুরুর আগের চেয়ে এখন আরও কঠিন হয়ে পড়েছে। আমাদের আরও আটটি ম্যাচ বাকি আছে, আর লিগের পয়েন্ট টেবিলের অবস্থা যাই হোক না কেন—যেমনটা আমি খেলোয়াড়দের বলেছি—আমাদের লক্ষ্য হলো বাকি আটটি ম্যাচেই জেতা। আজ আমরা যেমন খেলেছি, আমাদের তার চেয়েও ভালো খেলতে হবে।’

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X