সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মেসির গোলেই ইন্টার মায়ামির নতুন স্টেডিয়াম উদ্বোধন

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ১২:৪৭ পিএম
মেসির গোলেই ইন্টার মায়ামির নতুন স্টেডিয়াম উদ্বোধন

আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে সম্মান জানাতে অভিনব উদ্যোগ নিয়েছে ইন্টার মায়ামি। ক্লাবটি তাদের নতুন স্টেডিয়ামের একটি স্ট্যান্ড তার নামে উৎসর্গ করেছে। সেই স্ট্যান্ডের সামনেই নিজের জাদু দেখালেন মেসি।

বহু প্রতীক্ষিত নতুন স্টেডিয়ামে প্রথম গোলটি আসে মেসির পা থেকেই। ম্যাচের মাত্র ১০ মিনিটের মধ্যেই গোল করে স্টেডিয়াম উদ্বোধনকে স্মরণীয় করে তোলেন তিনি। যদিও এই ম্যাচে শেষ পর্যন্ত ফলাফল ছিল ২-২ গোলে ড্র।

অবশ্য নু স্টেডিয়ামে প্রথম গোলটি মেসির নয়। অতিথি দলের ডিফেন্ডার গুইলহেরমো বিরো করেন প্রথম গোলটি। আর্জেন্টাইন গ্রেট বিরোর গোলের চার মিনিট পর হেড করে জাল কাঁপান।

প্রথমার্ধে অস্টিন দুইবার পোস্টে আঘাত করে এবং পেনাল্টির জোরালো আবেদন জানিয়ে ব্যর্থ হয়। দ্বিতীয়ার্ধের শুরুতে তারা আরেকটি গোল করে মায়ামির উৎসব নষ্ট করতে চেয়েছিল। বিরল এক মুহূর্তের কারণে গোলও পেয়ে যায় তারা। প্রতিপক্ষের বক্সের প্রান্তে মেসি বলের দখল হারানোর ১০ সেকেন্ড পর অস্টিন জেইডেন নেলসনের সৌজন্যে লিড নেয়।

অস্টিনের ওপর চাপ বাড়ার সঙ্গে সঙ্গে মেসি তার প্রায়শ্চিত্ত করার জন্য উঠেপড়ে লাগেন। দারুণ পায়ের কাজ দেখিয়ে তার নেওয়া একটি শট প্রতিহত করেন গোলকিপার ব্রাড স্টুভার। তিনি না পারলেও আরেক দক্ষিণ আমেরিকান তারকা মায়ামিকে স্বস্তি এনে দেন। নির্ধারিত সময়ের ৯ মিনিট বাকি থাকতে এবং বদলি নামার কিছুক্ষণ পর ৩৯ বছর বয়সী লুইস সুয়ারেজ চমৎকার ভলিতে স্কোর ২-২ করেন।

লিও মেসি স্ট্যান্ড ও ২৬ হাজার ৭০০ দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা মেসির আরেকটি ঝলক দেখার অপেক্ষায় ছিল। তার একটি ট্রেডমার্ক ফ্রি কিক শেষ মিনিটে পোস্টে আঘাত করে ফিরে এসে তাদের হতাশ করে।

গত মৌসুমে এমএলএস কাপ জেতার পর মায়ামি শনিবার প্রথম হোম ম্যাচ খেলল। ছয় বছরেরও বেশি সময় ধরে ফোর্ট লডারডেলে হোম ম্যাচ খেলার পর এবার নিজ শহরে ফিরল তারা।

শেষ পাঁচ এমএলএস ম্যাচে অপরাজিত মায়ামি। এনিয়ে টানা চার ম্যাচ জয়হীন থাকল অস্টিন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X