সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

রোনালদোর জোড়া গোলে আল নাসরের দাপুটে জয়

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ পিএম
রোনালদোর জোড়া গোলে আল নাসরের দাপুটে জয়

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে প্রায় এক মাস মাঠের বাইরে থাকার পর দুর্দান্তভাবে ফিরলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তার জোড়া গোলে আল নাসর ৫-২ ব্যবধানে হারিয়েছে আল নাজমাকে।

শুক্রবার রাতে কিং ফাহদ আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত সৌদি প্রো লীগ ম্যাচে ৮৩ মিনিট মাঠে ছিলেন রোনালদো, আর ফিরে এসেই নিজের প্রভাব স্পষ্টভাবে দেখান।

ম্যাচের শুরুটা ভালো ছিল না আল নাসরের জন্য। ৪৪ মিনিটে আল নাজমাকে এগিয়ে দেন রাকান আলতুলাইহি। তবে যোগ করা সময়ের শেষ দিকে আব্দুল্লাহ আল হামদানের গোলে সমতায় ফেরে আল নাসর।

এরপর এক মিনিটের ব্যবধানে গোল করে দলকে এগিয়ে দেন সাদিও মানে। প্রথমার্ধ শেষ হয় ২-১ ব্যবধানে।

দ্বিতীয়ার্ধে আবার সমতা ফেরায় আল নাজমা, তবে বেশিক্ষণ স্থায়ী হয়নি সেই সমতা। ৫৬ মিনিটে গোল করে নিজের প্রত্যাবর্তন উদযাপন করেন রোনালদো।

৭৩ মিনিটে নাসর পেনাল্টি পেলে স্পটকিকে সাফল্য পেয়েছেন সিআরসেভেন। এর মধ্য দিয়ে পেশাদার ক্যারিয়ারের ৯৬৭তম গোল পেয়ে গেলেন সময়ের এই অন্যতম সেরা তারকা। ১০০০ গোলের মাইলফলক ছোঁয়ার পথে দ্রুতই এগোচ্ছেন তিনি। ৪-২ ব্যবধানে জয়ের পথেই ছিল আল নাসর। ৯৫ মিনিটে মানে ব্যক্তিগত গোলের জোড়া পূর্ণ করলে ব্যবধান বেড়ে ৫-২ এ পরিণত হয়। এই জয়ে প্রো লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আল নাসর (২৭ ম্যাচে ৭০ পয়েন্ট) ৬ পয়েন্টে এগিয়ে গেল দুইয়ে থাকা আল হিলালের (২৬ ম্যাচে ৬৪ পয়েন্ট) চেয়ে।

চোট কাটিয়ে এমন প্রত্যাবর্তনে স্বাভাবিকভাবেই স্বস্তির প্রতিক্রিয়া দেখিয়েছেন রোনালদো। ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখেছেন, ‘মাঠে ফিরতে পেরে ভালো লাগছে। আমরা একসঙ্গে এগিয়ে যাব।’ যদিও ২০২৩ সালের জানুয়ারিতে সৌদি ক্লাবটিতে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত কোনো মেজর ট্রফি জেতা হয়নি সিআরসেভেনের। ব্যক্তিগতভাবে বেশ কিছু রেকর্ড গড়লেও দলগত পরিসংখ্যানে তাকে বারবার হতাশ হতে হয়েছে।

এর আগে চোটের কারণে ফেব্রুয়ারির পর থেকে মাঠের বাইরে কাটিয়েছেন রোনালদো। ফলে আল নাসরের দুটি লিগ ম্যাচ এবং পর্তুগালের সর্বশেষ দুটি প্রীতি ম্যাচ তিনি খেলতে পারেননি। তার অনুপস্থিতিতে ২০২৬ বিশ্বকাপের আয়োজক মেক্সিকোর সঙ্গে গোলশূন্য সমতা এবং যুক্তরাষ্ট্রকে ২-০ গোলে হারায় পর্তুগাল।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্ণ হচ্ছে কাল, নিহতদের স্মরণ, আহতদের সুস্থতা কামনা

চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড

পুরোনো ভবন ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

ইউক্রেনের রাতভর রাশিয়ায় শত শত ড্রোন হামলা

রূপদিয়ায় ভুয়া ডিবি সেজে চাঁদাবাজি, আটক ১

৭ বিভাগে মুষলধারে বৃষ্টির আভাস,রাজধানীতে জলাবদ্ধতার শঙ্কা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

যশোর হাসপাতালের সামনে তর্কাতর্কি, যুবককে পিটিয়ে জখম

বিজিবির অভিযানে ৪৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৩

আরজু স্মরেণ বারীনগর বাজারে চক্ষু ক্যাম্প আগামীকাল

ষড়যন্ত্রের বয়ান গণতন্ত্রের বিকল্প নয়

বন্যায় এখন দরকার পূণর্বাসন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

গোল্ডেন গ্লাভসের সঙ্গে উনাই সিমনের নতুন ইতিহাস

এমবাপ্পের যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

খুলনায় বিদ্যালয় ভবন ধসে পাঠদানে অনিশ্চয়তা

স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

X