সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ডুসেন

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ পিএম
রাসি ভ্যান ডার ডুসেন।

দক্ষিণ আফ্রিকার নির্ভরযোগ্য ব্যাটার রাসি ভ্যান ডার ডুসেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। দীর্ঘদিন জাতীয় দলে অনুপস্থিত থাকা এবং ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সঙ্গে তার চুক্তি নবায়ন না হওয়ার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সামাজিক মাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় ভ্যান ডার ডুসেন বলেন, দেশের জার্সি গায়ে খেলাই ছিল তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি গর্ব ও কৃতজ্ঞতার সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান।

তিনি লায়ন্স দলের কর্মকর্তাদের, বোর্ডের কোচদের, তার প্রতিনিধি ক্রিস কার্দোসো ও স্ত্রী লারাকে ধন্যবাদ জানান। পাশাপাশি তরুণ ক্রিকেটারদের উদ্দেশে বলেন, ‘বড় স্বপ্ন দেখো এবং তা পূরণে নিজের সবকিছু উজাড় করে দাও।’ আবেগঘন বার্তার শেষে তিনি লেখেন, ‘আমি আমার দেশকে ভালোবাসি, ক্রিকেটকে ভালোবাসি।’

২০১৮ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত দক্ষিণ আফ্রিকার হয়ে ১৮টি টেস্ট, ৭১টি ওয়ানডে ম্যাচ ও ৫৭টি টি-টোয়েন্টি খেলেছেন ভ্যান ডার ডুসেন। একদিনের ক্রিকেটে তার গড় দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ, যেখানে তার ওপরে আছেন কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্স।

পঞ্চাশ ওভারের ক্রিকেটেই সবচেয়ে বেশি প্রভাব রেখেছেন তিনি—৬টি শতক ও ১৭টি অর্ধশতক করেছেন। ২০১৯ সালের বিশ্বকাপে তিনি ছিলেন দলের অন্যতম ভরসা, যেখানে তিনটি অর্ধশতকে দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হন।

পরবর্তীতে ২০২৩ বিশ্বকাপে দুটি শতক করেন এবং আবারও দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে টানা তিনটি অর্ধশতকে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক হন—যা ছিল তার শেষ একদিনের ম্যাচ।

টি-টোয়েন্টি সংস্করণে ২০২১ বিশ্বকাপে অংশ নেওয়ার পাশাপাশি আটবার দলকে নেতৃত্বও দিয়েছেন তিনি। টেস্ট ক্রিকেটে সম্ভাবনাময় শুরু করলেও শতক না পাওয়ায় সেই অধ্যায়টা কিছুটা অপূর্ণই থেকে গেছে।

দেশের হয়ে অবসর নিলেও ঘরোয়া ক্রিকেটে লায়ন্স দলের হয়ে এবং বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলবেন ভ্যান ডার ডুসেন। ভবিষ্যতে তরুণ ক্রিকেটারদের গড়ে তুলতে প্রশিক্ষণ ও দিকনির্দেশনায় ভূমিকা রাখার কথাও জানিয়েছেন তিনি।

দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের পরিচালক ইনোক এনকোয়ে ভ্যান ডার ডুসেনের অবদানকে স্মরণ করে বলেন, ‘তিনি শুধু মাঠের পারফরম্যান্সেই নয়, ড্রেসিংরুমেও ছিলেন এক শক্তিশালী কণ্ঠস্বর। দলকে সবসময় এগিয়ে নিতে উদাহরণ সৃষ্টি করেছেন।’

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X