সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

এশিয়ান গেমস হকি বাছাইপর্বে জয় দিয়ে শুরু বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ পিএম
এশিয়ান গেমস হকি বাছাইপর্বে জয় দিয়ে শুরু বাংলাদেশের

ব্যাংককের রয়্যাল থাই এয়ারফোর্স হকি মাঠে দুর্দান্ত জয় দিয়ে এশিয়ান গেমস হকি বাছাইপর্ব শুরু করেছে বাংলাদেশ জাতীয় হকি দল। রোমাঞ্চকর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে চাইনিজ তাইপেকে ৪-৩ গোলে হারিয়ে গুরুত্বপূর্ণ পূর্ণ পয়েন্ট সংগ্রহ করে লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের প্রথম কোয়ার্টার থেকেই দুই দলের মধ্যে লড়াইটা হয়েছে সমানে সমান। ম্যাচের চার মিনিটে গোল করেন চাইনিজ তাইপের লি চি-শুয়ান। সমতায় ফিরতে কোচ গোবিনাথান কৃষ্ণমূর্তির শিষ্যদের সময় লেগেছে ১১ মিনিট। ১৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে সমতাসূচক গোল করেন আশরাফুল ইসলাম। ১-১ সমতায় শেষ হয় প্রথম কোয়ার্টার।

দ্বিতীয় কোয়ার্টারে আক্রমণের ধার বাড়ায় বাংলাদেশ। ২২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় গোল করে দলকে লিড এনে দেন আশরাফুল। তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে দলের তৃতীয় গোল করেন আমিরুল ইসলাম। ম্যাচের ৫৯ মিনিটে দ্বীন ইসলাম গোল করলে ৪-১ ব্যবধানে এগিয়ে গিয়ে জয়ের সুবাস পেতে থাকে বাংলাদেশ।

তবে চতুর্থ কোয়ার্টারের শেষদিকে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে চাইনিজ তাইপে। শেষ মুহূর্তের ঝোড়ো আক্রমণে তারা দ্রুত জোড়া গোল পরিশোধ করলে ম্যাচে টানটান উত্তেজনা তৈরি হয়। শেষ পর্যন্ত ৪-৩ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। প্রিলিমিনারি রাউন্ডে আগামীকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ মুখোমুখি শ্রীলঙ্কার বিপক্ষে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X