সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

আইপিএলে রেকর্ড গড়লেন মোহাম্মদ শামি

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ০২:১৯ পিএম
আইপিএলে রেকর্ড গড়লেন মোহাম্মদ শামি

দীর্ঘদিন ভারতীয় জাতীয় দল এবং আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের বাইরে থাকা অভিজ্ঞ পেসার মোহাম্মদ সামি আবারও নিজের দক্ষতার প্রমাণ দিলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল ২০২৬-এ। আইপিএলের ১৯তম আসরে লখনৌ সুপার জায়ান্টস তাকে দলে অন্তর্ভুক্ত করে আস্থা রাখে, আর সেই আস্থার প্রতিদান দিতে দেরি করেননি সামি।

১ এপ্রিল লখনৌর একানা ক্রিকেট স্টেডিয়াম-এ স্বাগতিক লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হয় দিল্লি ক্যাপিটালস। ম্যাচে লখনৌর হয়ে নিজের প্রথম বল করতে নেমেই চমক দেখান সামি।

দিল্লির তারকা ব্যাটার লোকেশ রাহুল-কে প্রথম বলেই আউট করেন তিনি। সামির বাইরের দিকে সুইং করা ডেলিভারিতে কভার ড্রাইভ খেলতে গিয়ে ডিপ পয়েন্টে ক্যাচ দেন রাহুল। ফলে গোল্ডেন ডাক নিয়ে ফিরে যান এই ব্যাটার।

এই উইকেটের মাধ্যমে আইপিএল ইতিহাসে এক অনন্য কীর্তি গড়েন মোহাম্মদ সামি। এটি তার ক্যারিয়ারে পঞ্চমবার ইনিংসের প্রথম বলেই উইকেট নেওয়ার ঘটনা। বেশ কিছু বোলার তিনবার প্রথম বলে উইকেট নিলেও, পাঁচবার প্রথম বলে উইকেট নেওয়ার কৃতিত্ব কেবল তার দখলে রয়েছে।

আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ তিনবার করে প্রথম বলে উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে সাত বোলারের। তারা হলেন– প্রভিন কুমার, উমেশ যাদব, ট্রেন্ট বোল্ট, লাসিথ মালিঙ্গা, ভুবনেশ্বর কুমার, অশোক দিন্দা ও প্যাট কামিন্স। যদিও দিল্লির বিপক্ষে তিনি রাহুলের উইকেট বাদে আর ব্রেকথ্রু দিতে পারেননি। তবে নিয়ন্ত্রিত বল করেছেন, ৪ ওভারে ১ উইকেটের বিনিময়ে দিয়েছেন ২৮ রান।

১৪২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান বোর্ডে তুলে নেয় দিল্লি। দলের হয়ে অপরাজিত অর্ধশতরান হাঁকান সমীর রিজভি। তাঁকে যোগ্য সঙ্গ দেন ট্রিস্টান স্টাবস। রাহুল আউট হওয়ার পরে নীতীশ রানা, পাথুম নিসাঙ্কা ও অক্ষর পটেলও অল্প রানেই ফেরেন। ২৬ রানে চার উইকেট তুলে নেওয়ার পরে লখনউ কিন্তু ম্যাচে প্রবলভাবে ফিরে এসেছিল। জয়ের স্বপ্নও দেখছিল নবাবের শহরের ফ্র্যাঞ্চাইজি। তবে সেইসব পরিকল্পনা ভেস্তে দেন রিজভি ও স্টাবস। তাঁরা ১১৯ রানের পার্টনারশিপে দলকে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X