সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ফ্লামেঙ্গো বনাম আলমেরিয়া: অর্থ লেনদেন বিতর্কে রোনালদোর নাম

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ১২:৪৩ পিএম

ব্রাজিলের শীর্ষ ক্লাব ও বর্তমান কোপা লিবার্তাদোরেস চ্যাম্পিয়ন ফ্লামেঙ্গো স্পেনের ক্লাব ইউডি আলমেরিয়ার বিরুদ্ধে গুরুতর অর্থনৈতিক অভিযোগ এনেছে। ক্লাবটির দাবি, ২০২২ সালে ফুটবলার লাজারোর ট্রান্সফার চুক্তি অনুযায়ী আলমেরিয়া দীর্ঘদিন ধরে প্রায় ১৮ লক্ষ ইউরো পরিশোধে ব্যর্থ হয়েছে।

ফ্লামেঙ্গোর বিবৃতি অনুযায়ী, লাজারোকে ৭ মিলিয়ন ইউরোতে আলমেরিয়া দলে নেওয়ার সময় চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ ছিল যে, স্পেনে প্রযোজ্য করের দায়ভার আলমেরিয়াই বহন করবে। কিন্তু ক্লাবটি সেই দায়িত্ব পালন না করায় ফ্লামেঙ্গোকে নিজ উদ্যোগে প্রায় ১৫ লক্ষ ইউরো কর পরিশোধ করতে হয়।

পরবর্তীতে, ফিফা ফ্লামেঙ্গোর পক্ষে রায় দিলেও, আলমেরিয়া সেই সিদ্ধান্ত মেনে নেয়নি এবং বিষয়টি বর্তমানে ক্রীড়া আদালতের অধীনে রয়েছে।

ফ্লামেঙ্গোর দাবি, ৫৯০ দিনের বেশি সময় ধরে আলমেরিয়া বকেয়া অর্থ পরিশোধ করছে না। সুদসহ এই পাওনা এখন ১৮ লক্ষ ইউরোরও বেশি। ব্রাজিলিয়ান ক্লাবটি অভিযোগ করেছে, আলমেরিয়া ইচ্ছাকৃতভাবে বিষয়টি বিলম্বিত করছে এবং আন্তর্জাতিক ফুটবলের নৈতিকতা ও চুক্তির নিয়ম লঙ্ঘন করছে।

এই বিতর্কে চমকপ্রদ মোড় আসে যখন ফ্লামেঙ্গোর বিবৃতিতে পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডোর নাম উল্লেখ করা হয়।

স্পোর্টিকোর র‍্যাঙ্কিং অনুযায়ী ৪১ বছর বয়সী রোনালদোর মোট সম্পদের পরিমাণ ২৫২ কোটি ডলার। ফ্লামেঙ্গোর দাবি করা অর্থ তাঁর সম্পদের তুলনায় খুবই সামান্য। ফ্লামেঙ্গোর অভিযোগ, আলমেরিয়া জেনেবুঝেই সময়ক্ষেপণ করছে এবং আন্তর্জাতিক ফুটবলের সততা ও চুক্তির নিয়ম লঙ্ঘন করছে।

ইতিমধ্যেই ফিফা ফ্লামেঙ্গোর পক্ষে রায় দিয়েছে। তবে আলমেরিয়া সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করায় বিষয়টি এখন ক্রীড়া আদালতের অধীনে রয়েছে। ফ্লামেঙ্গো আশা করছে, রোনালদোর মতো বড় ব্যক্তিত্বের মালিকানাধীন ক্লাব এমন অপেশাদার আচরণ বন্ধ করে দ্রুত দেনা পরিশোধ করবে।

রোনালদো বা আলমেরিয়া কর্তৃপক্ষ এখন পর্যন্ত এই অভিযোগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। ২০২৬ বিশ্বকাপে খেলার লক্ষ্য নিয়ে এগিয়ে চলা রোনালদো মাঠের বাইরের এই বিতর্ক কীভাবে সামলান, এখন সেটাই দেখার বিষয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X