সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

৪০ বছর পর বিশ্বকাপে উঠল ইরাক

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০১:৫২ পিএম
৪০ বছর পর বিশ্বকাপে উঠল ইরাক

ফুটবল বিশ্বকাপের সর্বশেষ দল হিসেবে জায়গা নিশ্চিত করেছে ইরাক। আন্তঃমহাদেশীয় প্লে-অফ ফাইনালে লাতিন আমেরিকার দেশ বলিভিয়াকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের চূড়ান্ত ৪৮ দলের তালিকায় নিজেদের নাম লেখায় তারা। এর মাধ্যমে ৪০ বছর পর আবারও ফুটবলের সর্বোচ্চ আসরে ফিরছে পশ্চিম এশিয়ার এই দেশটি।

এর আগে ইরাক এশিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাই থেকে সরাসরি বিশ্বকাপে ওঠার সুযোগ হাতছাড়া করে। তবে প্লে-অফ নিশ্চিত করেই উৎসবে মাতে দেশটি। যা নিয়ে ইরাকের অস্ট্রেলিয়ান কোচ গ্রাহাম আরনল্ড বলেছিলেন, ‘(আরব আমিরাত ম্যাচ জয়ের পর) আমি ফুটেজ দেখেছি, বাগদাদে তারা রাস্তায় নেমে পতাকা হাতে বড় জমায়েত নিয়ে উদযাপন করেছে। তাদের আবেগ ব্যাপক এবং খেলা শেষে আমি বলছিলাম যে, আমরা এখনও কোয়ালিফাই করিনি। দেশের জন্য সেটিও করতে এই খেলোয়াড়রা খুব নিবেদিত।’

৪০ বছর পর বিশ্বকাপে উঠল ইরাক

ম্যাচের ১৮ মিনিটে ইরাককে লিড এনে দেন আলি আলমাহাদি। বলিভিয়ার ম্যাচে ফিরতে সময় লাগে ৩৮ মিনিট পর্যন্ত, মইসেস পানিয়াগুয়া স্কোরশিট ১-১ করেন। কিন্তু লাতিন দেশটির সব আশা ভেস্তে দিয়ে ৫৩ মিনিটে ইরাককে ফের এগিয়ে দেন আইমেন হুসেইন। যা তাদের ২-১ ব্যবধানে জয়ও নিশ্চিত করে দেয়। এর মধ্য দিয়ে ১৯৮৬ সালে প্রথমবার বিশ্বকাপ খেলা ইরাককে দ্বিতীয়বার সেই স্বাদ দিলেন কোচ গ্রাহাম আরনল্ড। তিনিও একমাত্র অস্ট্রেলিয়ান কোচ হিসেবে নিজ দেশের পর আরেকটি ভিন্ন দেশকে বিশ্বকাপে তোলার কীর্তি গড়লেন।

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই ফুটবলের সর্বোচ্চ আসর বিশ্বকাপ চলবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। ইরাক টুর্নামেন্টের মূলপর্বে উত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের গ্রুপিং ও খেলার সূচিও নিশ্চিত হয়ে গেছে। ‘আই’ গ্রুপে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ছাড়াও তাদের প্রতিদ্বন্দ্বী নরওয়ে ও সেনেগাল। ১৬ জুন ফক্সবোরোতে ইরাক প্রথম ম্যাচ খেলবে নরওয়ের সঙ্গে। এরপর ২২ জুন ফিলাডেলফিয়ায় ফ্রান্স এবং ২৬ জুন টরোন্টোতে সেনেগালের বিপক্ষে লড়বে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X