সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ:

ফাইনালের লড়াইয়ে মুখোমুখি বাংলাদেশ-নেপাল

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০১:৪১ পিএম
স্বাগতিক নেপালকে ৪-১ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ ¦ ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে আজ শক্তিশালী প্রতিপক্ষ নেপালের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। মালদ্বীপের মালেতে অবস্থিত ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪টা ৪৫ মিনিটে।

বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ এবারও শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামছে। নেপালকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করাই লাল-সবুজের মূল উদ্দেশ্য।

২০২৪ সালে প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেবার ফাইনালে নেপালকে ৪-১ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা। এবার সেমিফাইনালেই আবার মুখোমুখি হচ্ছে দুই দল, যা ম্যাচটিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে।

এবারের টুর্নামেন্টে যুক্তরাষ্ট্র প্রবাসী দুই সহোদর ডেকলান সুলিভান ও রোনান সুলিভান বাংলাদেশের হয়ে প্রথমবার খেলছেন। তাদের পারফরম্যান্স ঘিরে রয়েছে বড় প্রত্যাশা।

ইতোমধ্যে রোনান এক ম্যাচ জোড়া গোল করেছেন। গত ম্যাচে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের গত ম্যাচে রক্ষণভাগ অনেক ভুল করেছে বাংলাদেশ। তবে রক্ষণ ভাগের জন্য ভালো সমাধান হতে পারেন ১৮ বছর বয়সি ডিফেন্ডার ডেকলান। সেমিফাইনালে নেপালকে হারানোর দিকেই সব মনোযোগ এখন বাংলাদেশের।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে পাকিস্তানকে ২-০ গোলে হারায় বাংলাদেশ। এরপর ভারতের বিপক্ষে ১-১ গোলে ড্র করে তারা। ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে উঠেছে লাল-সবুজের জার্সিধারীরা। টুর্নামেন্টের ফাইনাল হবে ৩ এপ্রিল।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X