সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
আইপিএল

রান বন্যায় কেকেআরকে ভাসালো মুম্বাই

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ০২:৩৮ পিএম
আপডেট : ৩০ মার্চ ২০২৬, ০২:৪০ পিএম
রান বন্যায় কেকেআরকে ভাসালো মুম্বাই। ছবি : ইন্টারনেট

আইপিএলে রান বন্যায় ভাসলো মুম্বাই ও কলকাতার ম্যাচ। দুশ রানের চ্যালেঞ্জ অনায়াসে করায়াত্ব করলো মুম্বাই। রান পাহাড় গড়েও তাই জয়ের মুখ দেখা হলো না কলকাতার।

শেষ ৫ ওভারে প্রয়োজন কেবল ১৭ রান। ষোড়শ ওভারের প্রথম চার বলে এক ছক্কা ও টানা তিনটি চারে ম‍্যাচের ইতি টেনে দিলেন ভিরাট কোহলি। আইপিএলের নতুন আসরের উদ্বোধনী ম‍্যাচে সানরাইজার্স হায়দারবাদের দুইশ ছাড়ানো রান সহজেই তাড়া করে ফেলল রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রান উৎসবের ম‍্যাচে ৬ উইকেটে জিতেছে বেঙ্গালুরু। হায়দরাবাদের ২০১ রান তারা পেরিয়ে গেছে ২৬ বাকি থাকতে! পাঁচটি করে ছক্কা ও চারে অপরাজিত ৬৯ রানের দুর্দান্ত ইনিংসে দলকে জিতিয়ে ফিরেছেন কোহলি।

এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস হেরে ব‍্যাট করতে নেমে জ‍্যাকব ডাফির চমৎকার বোলিংয়ে শুরুতে চাপে পড়ে যায় হায়দরাবাদ। টানা চার ওভারের স্পেলে জশ হেইজেলউডের কথা মনে করিয়ে দেন নিউ জিল‍্যান্ডের এই পেসার। আইপিএল অভিষেকে ২২ রানে নেন ৩ উইকেট। তৃতীয় ওভারে বিদায় করেন দুই ওপেনার আভিশেক শার্মা ও ট্র‍্যাভিস হেডকে। পরের ওভারে নিতিশ কুমার রেড্ডিকে ফেরান ডাফি। তিনে নেমে ঝড় তোলেন ইশান কিষান। আইপিএলে নেতৃত্বের অভিষেকে ৩৮ বলে পাঁচ ছক্কা ও আট চারে তিনি খেলেন ৮০ রানের বিস্ফোরক ইনিংস।

আভিনন্দান সিংয়ের বলে দুর্দান্ত ক‍্যাচ নিয়ে ইশান-ঝড় থামান ফিল সল্ট। মিডল অর্ডারে ২২ বলে ৩১ রানের ইনিংস খেলেন হাইনরিখ ক্লসেন। ফিনিশারের ভূমিকায় বেশ সফল আনিকেত ভার্মা। ১৮ বলে চার ছক্কা ও তিন চারে ৪৩ রানের ক‍্যামিও ইনিংস খেলেন তিনি। ইশান, ক্লসেন ও অনিকেত ছাড়া হায়দরাবাদের আর কেউ যেতে পারেননি দুই অঙ্কে।

রান তাড়ায় শুরুতেই সল্টের উইকেট হারায় বেঙ্গালুরু। ডাফির ইম্প‍্যাক্ট সাব হিসেবে নেমে ফিল্ডিংয়ে তিনটি ক‍্যাচ নেওয়া পাডিক্কালের ব‍্যাটে শুরুর ধাক্কা সামাল দিয়ে এগিয়ে যায় শিরোপাধারীরা। দ্বিতীয় উইকেট জুটিতে পাডিক্কালকে দারুণ সঙ্গ দেন ভিরাট কোহলি। দুই জনে ৪৫ বলে গড়েন ১০১ রানের দুর্দান্ত জুটি। তাদের পাল্টা আক্রমণেই মূলত ম‍্যাচ থেকে ছিটকে যায় হায়দরাবাদ। ২৬ বলে চার ছক্কা ও সাত চারে ৬১ রানের ইনিংস খেলে ফেরেন পাডিক্কাল।

কোহলির সঙ্গে ৫৩ রানের জুটি গড়েন অধিনায়ক রজত পাতিদার। ১২ বলে তিনি খেলেন ৩১ রানের ছোট্ট কিন্তু কার্যকর ইনিংস। পরপর দুই বলে পাতিদার ও জিতেশ শার্মার বিদায়ে একটু নাটকীয়তার আশা জাগে। তবে টিম ডেভিডকে নিয়ে বাকি পথ অনায়াসে পাড়ি দেন কোহলি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X