সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

পিএসএলে পেনাল্টিতে হার মুস্তাফিজ-পারভেজদের

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ০৯:১৩ এএম
আপডেট : ৩০ মার্চ ২০২৬, ০৯:১৬ এএম
পিএসএলে রোববার রোমাঞ্চ ছড়ানো ম‍্যাচ ৪ উইকেটে জিতেছে করাচি। ছবি : ইন্টারনেট

পিএসএলে রোববারের ম্যাচে শেষ দুই ওভারে করাচি কিংসের প্রয়োজন ছিল ২৩ রান। শেষের আগের ওভারে প্রথম বলে বাউন্ডারি হজম করলেও মুস্তাফিজুর রহমান দিলেন ৯ রান। কিন্তু বলের কন্ডিশন পাল্টানোয় লাহোর কালান্দার্সকে ৫ রান পেনাল্টি করলেন আম্পায়াররা। হারিস রউফের করা শেষ ওভারে ৯ রানের সমীকরণ তিন বলে মিলিয়ে দিলেন আব্বাস আফ্রিদি।

পিএসএলে রোববার রোমাঞ্চ ছড়ানো ম‍্যাচ ৪ উইকেটে জিতেছে করাচি। লাহোরের ১২৮ রান ৩ বল বাকি থাকতে পেরিয়ে গেছে দলটি।

আঁটসাঁট বোলিংয়ে চার ওভারে ২০ রানে একটি উইকেট নেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজ।

টস জিতে ব‍্যাট করতে বড় সংগ্রহ গড়তে পারেনি লাহোর। প্রথম ওভারে ভাঙে উদ্বোধনী জুটি। চতুর্থ ওভারে ফেরেন আরেক ওপেনার।

ব‍্যাট হাতে টানা দ্বিতীয় ম‍্যাচে ব‍্যর্থ বাংলাদেশের বাঁহাতি ব‍্যাটসম‍্যান পারভেজ হোসেন। চারে নেমে এক ছক্কায় ১২ বলে তিনি করেন ১২ রান।

আব্দুল্লাহ শাফিক ২৪ বলে করেন ৩৩ রান। মন্থর ব‍্যাটিংয়ে ২৮ রান করতে ৩০ বল খেলেন হাসিবউল্লাহ খান।

করাচির অ‍্যাডাম জ‍্যাম্পা, মির হামজা ও মইন আলি নেন দুটি করে উইকেট।

তৃতীয় ওভারে জোড়া শিকার ধরেন শাহিন শাহ আফ্রিদি। পরে নেন আরেকটি উইকেট। নতুন বলে তার চমৎকার বোলিংয়ে শুরুটা দারুণ করে লাহোর।

নিজের প্রথম ওভারে কেবল ১ রান দিয়ে ১ উইকেট নেন মুস্তাফিজ। নিজের পরের ওভারে দেন কেবল ৫ রান।

পঞ্চদশ ওভারে ফিরে প্রথম বলে এক প্রান্ত আগলে রাখা মোহাম্মদ ওয়াসিমকে বিদায় করেন আফ্রিদি। ১৮ রানে ৪ উইকেট নিয়ে তিনিই দলের সফলতম বোলার।

১৭তম ওভারে ফিরে মুস্তাফিজ দেন ৫ রান। ১৯তম ওভারেও খুব বেশি রান দেননি তিনি। কিন্তু বলের কন্ডিশনে পরিবর্তনের জন‍্য আম্পায়ার ৫ রান পেনাল্টি দিলে সমীকরণ বেশ সহজ হয়ে যায় করাচির।

শেষ ওভারের প্রথম বলে খুশদিল শাহকে ফেরান রউফ। পরের বল করেন ওয়াইড। এরপর চার ও ছক্কা মেরে ম‍্যাচ শেষ করে দেন আব্বাস আফ্রিদি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

X