সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মেসিকে সম্মান জানিয়ে বিরল দৃষ্টান্ত ইন্টার মিয়ামির

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ১০:৪৭ এএম
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

ইন্টার মায়ামির নতুন স্টেডিয়ামে বিশেষ সম্মান পাচ্ছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।

ক্লাবটি ঘোষণা দিয়েছে, তাদের নতুন ভেন্যুর একটি দর্শক গ্যালারির নাম রাখা হবে মেসির নামে। শুক্রবার এক বিবৃতিতে মেজর লিগ সকারের দলটি জানায়, ২৬,৭০০ আসনবিশিষ্ট নতুন স্টেডিয়াম ‘নু স্টেডিয়াম’-এ থাকবে “লিও মেসি স্ট্যান্ড”।

৪ এপ্রিল স্টেডিয়ামের উদ্বোধনী ম্যাচ থেকেই এই নাম চালু হবে। ক্লাবটির ভাষ্য, “আমাদের নাম্বার ১০ ও অধিনায়ককে সম্মান জানিয়ে ‘লিও মেসি স্ট্যান্ড’ চালু করতে পেরে আমরা আনন্দিত। বিশ্ব ক্রীড়ায় এটি বিরল এক ঘটনা- একজন খেলোয়াড় নিজের হোম স্টেডিয়ামে খেলছেন, আর সেই স্টেডিয়ামেই তার নামে একটি স্ট্যান্ড রয়েছে।”

নু স্টেডিয়াম হচ্ছে ইন্টার মায়ামির স্থায়ী ঠিকানা, যা ফোর্ট লডারডেলের অস্থায়ী ভেন্যু চেজ স্টেডিয়ামের পরিবর্তে তৈরি করা হয়েছে। ২০২০ সালে এমএলএসে যোগ দেওয়ার পর থেকে এতদিন সেখানেই খেলত দলটি। তিন বছর আগে মেসির যোগ দেওয়ার পর থেকেই বদলে যায় ক্লাবটির ভাগ্য। তার নেতৃত্বে ইতোমধ্যে চারটি শিরোপা জিতেছে ইন্টার মায়ামি, যার মধ্যে রয়েছে ২০২৩ সালের লিগস কাপ এবং ২০২৫ সালের এমএলএস কাপ।

ক্লাবটি জানায়, মেসির বর্তমান অবদানকেই স্বীকৃতি দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। “সাধারণত এ ধরনের সম্মান অতীতকে ঘিরেই দেওয়া হয়- স্মৃতি আর নস্টালজিয়া থেকে। কিন্তু এটি ভিন্ন। এটি বর্তমান থেকে জন্ম নেওয়া যা আমরা এখনই দেখছি, প্রতিবার লিও মাঠে নামলেই যা অনুভব করি,” বিবৃতিতে বলা হয়। “কাউকে সম্মান জানানো মানেই সবসময় একটি অধ্যায়ের সমাপ্তি নয়। কখনও কখনও এর মানে হলো- আপনি একটি অসাধারণ মুহূর্তের সাক্ষী হচ্ছেন।”

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X