সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
বিশ্বকাপ ফুটবল :

টিকিটের চড়া দাম, অভিযোগের সম্মুখীন ফিফা

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ০৩:১৭ পিএম
অতিরিক্ত দামে টিকিট বিক্রি, অভিযোগের সম্মুখীন ফিফা

২০২৬ ফুটবল বিশ্বকাপের অন্যতম আলোচিত বিষয় হচ্ছে টিকিটের চড়া দাম। সম্প্রতি ইউরোপের ফুটবল সমর্থকদের জোট ‘ফুটবল সাপোর্টার্স ইউরোপ’ (এফএসই) ফিফার বিরুদ্ধে ইউরোপীয় কমিশনে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। এই অভিযোগের মূল কারণ টিকিটের অস্বাভাবিক দাম এবং অস্বচ্ছ শর্ত।

ফিফা জানিয়েছে, গত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আগের ধাপে এক মিলিয়নেরও বেশি টিকিট বিক্রি হয়েছে। এখন বিশ্বকাপের শেষ ধাপের টিকিট বিক্রি ১ এপ্রিল থেকে শুরু হবে। টিকিটগুলো পর্যায়ক্রমে সাধারণ বিক্রির জন্য পাওয়া যাবে, যা ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপের সমস্ত ম্যাচের জন্য প্রযোজ্য। টিকিটের আসন ঘনঘন পরিবর্তিত হতে পারে এবং একই দিনে একাধিক ম্যাচের জন্য টিকিট পাওয়া যাবে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছিলেন, বিশ্বকাপের চাহিদা যেন “১,০০০ বছরের সমান” হয়। তিনি আরও আশা প্রকাশ করেছেন যে আসন্ন টুর্নামেন্টের ১০৪ ম্যাচের সবকটিই হাউসফুল হবে। তবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপের টিকিট মূল্য নির্ধারণের নীতি নিয়ে ফিফা সমালোচনার মুখে পড়েছে।

এর আগে ডিসেম্বরে সাধারণ টিকিট বিক্রি শুরুর পর ফুটবলভক্তরা অতিরিক্ত দাম নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাতে থাকেন। ‘ডায়নামিক প্রাইসিং’ পদ্ধতিতে টিকিটমূল্য নির্ধারণকে তারা পকেট ভারী করার পরিকল্পনা বলে দাবি করেন, এজন্য ফিফাকে ‘বড় বিশ্বাসঘাতক’ বলেও অভিযোগ করেন তারা। তখন গ্রুপ পর্বের সবচেয়ে সস্তা টিকিটের মূল্য ছিল ১৪০ ডলার, আর ফাইনালের টিকিটের দাম ছিল সর্বোচ্চ ৮,৬৮০ ডলার। জার্মান ফুটবল ফেডারেশনের তথ্যমতে– ১৪ জুন নিজেদের প্রথম ম্যাচে টিকিটের সর্বনিম্ন দাম ১৮০ ডলার বা ২২ হাজার টাকা। এ ছাড়া সেমিফাইনালে সর্বনিম্ন ৯২০ ডলার থেকে সর্বোচ্চ ১১২৫ ডলারে টিকিট কিনতে হবে।

এদিকে, মঙ্গলবার ‘ফুটবল সাপোর্টার্স ইউরোপ’ (এফএসই) ইউরোপীয় কমিশনের কাছে টিকিটের মূল্য নিয়ে ফিফার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দিয়েছে। পরে এফএসই–র বিবৃতিতে বলা হয়, ‘ইউরোকনজ্যুমারস এবং এফএসই ফিফার বিরুদ্ধে ইউরোপিয়ান কমিশনে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। ফিফা নিজেদের একচেটিয়া আধিপত্য কাজে লাগিয়ে ইউরোপীয় সমর্থকদের ওপর বিশ্বকাপের টিকিটের অযৌক্তিক দাম, অস্বচ্ছ ও অন্যায্য শর্ত চাপিয়ে দিচ্ছে। ফিফার এই শর্ত কোনো প্রতিযোগিতামূলক বাজারে কখনোই গ্রহণযোগ্য হতো না।’

ফিফা জানিয়েছে, অবশিষ্ট টিকিট ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে বিক্রি করা হবে। নতুন এই ধাপে দর্শকরা নির্দিষ্ট আসন বেছে নিতে পারবেন। আর যারা ইতোমধ্যে টিকিট কিনেছেন, তারা ১ এপ্রিল থেকে নিজেদের আসন বরাদ্দ দেখতে পারবেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X