সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

রিয়াল মাদ্রিদকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ০১:৫০ পিএম
বার্সেলোনা নারী ফুটবল দল রিয়াল মাদ্রিদকে ৬-২ গোলে বিধ্বস্ত করে।

মাঠটি ছিল স্প্যানিশ ফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের, কিন্তু রিয়ালকে ৬-২ গোলে বিধ্বস্ত করে বার্সেলোনার নারী দল আবার প্রমাণ করলো—ইউরোপীয় নারী ফুটবলে তাদের কোনও তুলনা নেই।

নারী চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ম্যাচের সূচনা মাত্র ৬ মিনিটে প্যাত্রি গুইজারোর পাস থেকে অ্যালেক্সিয়া পুতেয়াস বল বাড়িয়ে দেন ইওয়া পাজোরকে। চমৎকার ফিনিশিংয়ে পাজোর দলকে এগিয়ে নেন। ১৩ মিনিটে এসমি ব্রুগটস আরও একটি গোল যোগ করে ব্যবধান দ্বিগুণ করেন। রিয়াল গোলরক্ষক মিসা রদ্রিগেজ সেভ করতে চেষ্টা করলেও ব্যর্থ হন।

ম্যাচের ৩০ মিনিটে লিন্ডা কাইসেডো রিয়ালের হয়ে ২-১ গোল করে ব্যবধান কমালেও, দুই মিনিটের মধ্যে ক্লডিয়া পিনার কর্নার থেকে দুর্দান্ত হেডে ব্যবধান ৩-১ করেন আইরিন পারেডেস। প্রথমার্ধের শেষ পর্যন্ত বার্সেলোনা প্রমাণ করলো, আজকের রাতটি শুধুই তাদের।

দ্বিতীয়ার্ধে আরও বিধ্বংসী হয়ে ওঠে বার্সা। ৫৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন পাজোর। এর সাত মিনিট পর ভিকি লোপেজ স্লাইড করে বল জালে পাঠালে ব্যবধান দাঁড়ায় ৫-১। ৬৬ মিনিটে কাইসেডো ব্যক্তিগত নৈপুণ্যে রিয়ালের হয়ে দ্বিতীয় গোলটি করলেও তা কেবল ব্যবধানই কমিয়েছে। ম্যাচের শেষ মুহূর্তে ৮৯ মিনিটে পেনাল্টি থেকে বার্সার ষষ্ঠ গোলটি করেন অ্যালেক্সিয়া পুতেয়াস।

আগামী ২ এপ্রিল স্পটিফাই ক্যাম্প ন্যুতে ফিরতি লেগ অনুষ্ঠিত হবে। নিজেদের মাঠে নামার আগেই ৪ গোলের লিড নিয়ে সেমিফাইনালের পথে বড় এক ধাপ এগিয়ে রইল তিনবারের চ্যাম্পিয়নরা। সেমিফাইনালে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড অথবা বায়ার্ন মিউনিখ।

উল্লেখ্য, স্প্যানিশ লিগেও বার্সার দাপট অব্যাহত। ২৩ ম্যাচের ২২টিতেই জয় নিয়ে রিয়ালের চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে শীর্ষে রয়েছে তারা। লিগে আগামী রবিবার আবারও এই দুই দল মুখোমুখি হবে, যেখানে বার্সার লক্ষ্য থাকবে টানা সপ্তম শিরোপার পথে আরও এগিয়ে যাওয়া।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X