সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

কোহলিদের ফ্রাঞ্চাইজি বিক্রি হলো ২২ হাজার কোটি টাকা!

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ১২:৫৭ পিএম
কোহলিদের ফ্রাঞ্চাইজি বিক্রি হলো ২২ হাজার কোটি টাকা!

আইপিএলের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ইতিহাস গড়ে নতুন মালিকানায় যাচ্ছে। প্রায় ১.৭৮ বিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ২১,৮৫০ কোটি টাকা) মূল্যে দলটির পূর্ণ মালিকানা কিনে নিয়েছে ভারতীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের একটি শক্তিশালী কনসোর্টিয়াম। এই বিশাল অঙ্কের অল-ক্যাশ চুক্তির ঘোষণা দিয়েছে বর্তমান মালিক ইউনাইটেড স্পিরিট লিমিটেড (ইউএসএল)।

বোর্ডের অনুমোদনের পর আরসিবির মালিকানা যাচ্ছে একাধিক প্রভাবশালী প্রতিষ্ঠানের হাতে। নতুন কনসোর্টিয়ামে রয়েছে আদিত্য বিরলা গ্রুপ, দ্য টাইমস গ্রুপ, বোল্ট ভেঞ্চার এবং ব্ল্যাকস্টোনের বিনিয়োগ কৌশল ‘বিএক্সপিই’। এই সমন্বিত বিনিয়োগই আইপিএলের ইতিহাসে অন্যতম বড় ফ্র্যাঞ্চাইজি চুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে।

আরসিবির এই বিক্রিমূল্যের বিশালতা বোঝাতে একটি তুলনাই যথেষ্ট। ২০২১ সালে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) লখনউ ও আহমেদাবাদ দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি বিক্রি করেছিল মোট ১২ হাজার ৭১৫ কোটি টাকায়, যা বর্তমান আরসিবি বিক্রির চেয়েও অনেক কম। ফলে আরসিবি এখন আইপিএলের বাণিজ্যিক দিক থেকে সবচেয়ে মূল্যবান দলগুলোর একটি হিসেবে নতুন মাইলফলক স্থাপন করল।

নতুন মালিকানার অধীনে শুধু পুরুষ দল নয়, আরসিবির নারী দলও পরিচালিত হবে একই কাঠামোয়। এর আগে দলগুলোর কার্যক্রম পরিচালনা করত ইউএসএলের সহযোগী প্রতিষ্ঠান রয়্যাল চ্যালেঞ্জার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেড। মূল প্রতিষ্ঠান ডিয়াগো গত নভেম্বরে জানিয়েছিল, তারা আরসিবিতে তাদের বিনিয়োগ নিয়ে একটি ‘স্ট্র্যাটেজিক রিভিউ’ করছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই বিক্রয় প্রক্রিয়া সম্পন্ন করতে চায়। সেই ঘোষণারই বাস্তবায়ন ঘটল এই চুক্তির মাধ্যমে।

তবে চুক্তিটি কার্যকর হতে এখনো আনুষ্ঠানিক কিছু অনুমোদন প্রয়োজন। বিশেষ করে বিসিসিআই এবং ভারতের প্রতিযোগিতা কমিশনের অনুমোদন ছাড়া মালিকানা হস্তান্তর সম্পূর্ণ হবে না।

২০০৮ সালে আইপিএল শুরুর সময় থেকেই আরসিবি ছিল সবচেয়ে আলোচিত দলগুলোর একটি। তৎকালীন মালিক বিজয় মালিয়ার ইউনাইটেড ব্রুয়ারিজ গ্রুপ প্রায় ১১১.৬ মিলিয়ন ডলারে দলটি কিনেছিল। সময়ের সঙ্গে সঙ্গে দলের ব্র্যান্ড ভ্যালু এবং জনপ্রিয়তা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে বিরাট কোহলির মতো তারকার উপস্থিতি আরসিবিকে বিশ্বব্যাপী অন্যতম সমর্থকনির্ভর দলে পরিণত করেছে।

পরবর্তীতে ২০২৩ সালে নারী আইপিএলেও বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি কিনতে প্রায় ৯০১ কোটি টাকা ব্যয় করা হয়, যা দলটির বাণিজ্যিক সম্প্রসারণেরই প্রমাণ।

নতুন কনসোর্টিয়াম জানিয়েছে, তারা আরসিবির বিদ্যমান ‘চ্যাম্পিয়ন সংস্কৃতি’ ও বিশাল ফ্যানবেসকে আরও শক্তিশালী করতে চায়। তাদের মতে, আরসিবি ইতোমধ্যেই বিশ্ব ক্রীড়াঙ্গনের অন্যতম আবেগঘন সমর্থকগোষ্ঠী তৈরি করেছে এবং তারা মাঠের পারফরম্যান্সের পাশাপাশি বাণিজ্যিক ও ব্র্যান্ড মূল্য দুই ক্ষেত্রেই দলটিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

এদিকে ইউএসএলের ব্যবস্থাপনা পরিচালক প্রভীন সোমেশ্বর বলেন, ‘প্লে বোল্ড’ দর্শনকে সামনে রেখে আরসিবি আইপিএল এবং নারী প্রিমিয়ার লিগ দুই ক্ষেত্রেই একটি শক্তিশালী ও বাণিজ্যিকভাবে সফল ব্র্যান্ডে পরিণত হয়েছে। নতুন মালিকানায় দলটির ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে বলেই তারা আশা করছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X