সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

লিভারপুল ছাড়ছেন মোহাম্মদ সালাহ

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০২:০৯ পিএম
লিভারপুল ছাড়ছেন মোহাম্মদ সালাহ ¦ ছবি: ওয়েলস অনলাইন

ইংলিশ জায়ান্ট লিভারপুলের ইতিহাসের অন্যতম সেরা তারকা মোহাম্মদ সালাহ চলতি মৌসুম শেষে ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় সালাহ জানান, দুঃখজনকভাবে সেই দিন এসে গেছে। এটি আমার বিদায়ের শুরু। আমি মৌসুম শেষে লিভারপুল ছেড়ে যাচ্ছি।

২০১৭ সালে লিভারপুলে যোগ দেওয়া এই মিশরীয় ফরোয়ার্ড ৪৩৫ ম্যাচে ২৫৫ গোল করে ক্লাবের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতার আসনে রয়েছেন। তার আগে আছেন ইয়ান রাশ ও রজার হান্ট।

লিভারপুলের জার্সিতে সালাহ জিতেছেন দুইটি প্রিমিয়ার লিগ শিরোপা, একটি চ্যাম্পিয়নস লিগ, এফএ কাপ, সুপার কাপ, ক্লাব বিশ্বকাপ এবং লিগ কাপ। বিশেষ করে ২০১৯-২০ মৌসুমে তার অসাধারণ পারফরম্যান্সে লিভারপুল ৩০ বছরের লিগ শিরোপা খরা কাটাতে সক্ষম হয়েছিল।

বিদায়ি বার্তায় আবেগঘন কণ্ঠে সালাহ বলেন, ‘লিভারপুল শুধু একটি ক্লাব নয়, এটি একটি আবেগ। এই শহর, এই সমর্থকরা আমার জীবনের অংশ হয়ে গেছে। আমি কখনোই এই সময়গুলো ভুলব না।’

তিনি আরো যোগ করেন, ‘বিদায় বলা সহজ নয়। তোমরা আমাকে জীবনের সেরা সময় উপহার দিয়েছ। আমি সব সময়ই তোমাদের একজন হয়ে থাকব।’

তবে তার বিদায়ের ইঙ্গিত পাওয়া গিয়েছিল আগেই। গত নভেম্বর কোচ আর্নে স্লটের সঙ্গে সম্পর্কের অবনতি নিয়ে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অসন্তোষ প্রকাশ করেছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X