সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

নেইমার আবারও মাঠের বাইরে

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ০৩:৫০ পিএম
ব্রাজিল তারকা নেইমার আবারও মাঠের বাইরে।

ফিরে এসেছিলেন রাজকীয় ভঙ্গিতে, পাঁচ ম্যাচে তিন গোল ও দুই অ্যাসিস্টের মাধ্যমে দেখিয়েছিলেন, তার ধার এখনও কমেনি। কিন্তু ৩৬ বছর বয়সী মহাতারকা নেইমার জুনিয়রের শরীর এবার আর পুরনো মতো সায় দিচ্ছে না। ক্রুজেইরোর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে সান্তোসকে তাকে মাঠের বাইরে রাখতে হচ্ছে।

সান্তোসের নতুন কোচ কুকা জানিয়েছেন, নেইমার বর্তমানে খেলার জন্য আদর্শ শারীরিক অবস্থায় নেই। মূলত ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট’ বা অতিরিক্ত পরিশ্রমজনিত চোটের ঝুঁকি এড়াতেই তাকে এই বিশ্রামে রাখা হয়েছে। হুয়ান পাবলো ভোজভোদার বিদায়ের পর দায়িত্ব নেওয়া কুকা নেইমারের সঙ্গে ব্যক্তিগতভাবে আলোচনা করার পরই এই সিদ্ধান্ত নিয়েছেন।

সংবাদমাধ্যম ওলে-কে কুকা বলেন, আমি ওর সঙ্গে আলাদাভাবে কথা বলেছি। টানা দুটি ম্যাচে খেলায় ও ক্লান্ত। আমরা কোনো ঝুঁকি নিতে পারি না। তাই রবিবারের ম্যাচে ও থাকছে না।

পেশির টানের কারণে এর আগে মিরাসোলের বিপক্ষে ম্যাচটিও মিস করেছিলেন নেইমার। এরপর করিন্থিয়ানস এবং ইন্টারনাসিওনালের বিপক্ষে মাঠে নামলেও ধকল সামলাতে হিমশিম খাচ্ছেন তিনি। সান্তোস ম্যানেজমেন্ট মনে করছে, এই বয়সে এসে টানা ম্যাচ খেলা নেইমারের জন্য বড় ধরনের চোটের কারণ হতে পারে।

সান্তোসে ফেরার পর নেইমারের ব্যক্তিগত পারফরম্যান্স ছিল উজ্জ্বল। কিন্তু দলের সেরা তারকাকে ছাড়াই এখন ক্রুজেইরোর কঠিন বাধা পার করতে হবে ক্লাবটিকে। লিগ টেবিলে নিজেদের অবস্থান শক্ত করতে নেইমারহীন সান্তোস কতটা সফল হয়, সেটাই এখন দেখার বিষয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X