সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

হোয়ান গার্সিয়ার দুর্দান্ত পারফরম্যান্সে বার্সেলোনার জয়

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ১২:৪০ পিএম
গোলপোস্টের নিচে অপ্রতিরোধ্য গার্সিয়া

সংশয় কাটিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করলেন বার্সেলোনার গোলরক্ষক হোয়ান গার্সিয়া। ইনজুরি শঙ্কা পেছনে ফেলে রায়ো ভাইয়েকানোর বিপক্ষে লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে অসাধারণ পারফরম্যান্স করে দলকে জয়ের পথে নেতৃত্ব দেন তিনি।

কাম্প নউয়ে অনুষ্ঠিত ম্যাচে রায়ো ভাইয়েকানোকে ১-০ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করে বার্সেলোনা। ম্যাচের একমাত্র গোলটি করেন ডিফেন্ডার রোনাল্দ আরাউহো। তবে পুরো ম্যাচজুড়ে একের পর এক দারুণ সেভ করে ম্যাচের নায়ক হয়ে ওঠেন গার্সিয়া।

এর আগে চ্যাম্পিয়ন্স লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে ইনজুরির আশঙ্কায় ৮২ মিনিটে মাঠ ছাড়তে হয়েছিল ২৪ বছর বয়সী এই গোলরক্ষককে। ফলে পরবর্তী ম্যাচে তার খেলা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে দ্রুতই নিজেকে ফিট প্রমাণ করে আবারও দলের আস্থার প্রতীক হয়ে ওঠেন তিনি।

চলতি মৌসুমে বার্সেলোনার জার্সিতে গার্সিয়ার পারফরম্যান্স এতটাই উজ্জ্বল যে, এর পুরস্কারস্বরূপ প্রথমবারের মতো স্পেন জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি। কোচ লুইস দে লা ফুয়েন্তের অধীনে চলতি মাসের শেষ দিকে সার্বিয়া ও মিশরের বিপক্ষে ম্যাচে দেখা যেতে পারে এই নবাগতকে। জাতীয় দলে ডাক পাওয়া প্রসঙ্গে উচ্ছ্বসিত গার্সিয়া বলেন, জাতীয় দলে ডাক পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও রোমাঞ্চিত। সতীর্থদের সঙ্গে যোগ দিতে মুখিয়ে আছি। চোট নিয়ে চিন্তার কিছু নেই, স্রেফ খেলার চাপের কারণে কিছুটা সমস্যা হয়েছিল।

ভাইয়েকানোর বিপক্ষে ম্যাচটি বার্সার জন্য সহজ ছিল না। লিগের প্রথম দেখায় ড্র করতে হলেও এবার ঘাম ঝরানো জয় পেয়েছে টেবিল টপাররা। ম্যাচ শেষে প্রতিপক্ষের প্রশংসা করে গার্সিয়া বলেন, তিন পয়েন্ট পাওয়া খুব জরুরি ছিল। আজকে প্রত্যাশার চেয়েও বেশি লড়তে হয়েছে। প্রতিপক্ষ দল হিসেবে বেশ গোছানো এবং আমাদের দুর্বল জায়গাগুলো তারা জানত। এটা আমাদের সেরা ম্যাচ না হলেও জয়টাই দিনশেষে বড় কথা।

লা লিগার চলতি মৌসুমে এখন পর্যন্ত ২৯ ম্যাচে ২৪ জয় ও এক ড্রয়ে ৭৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানটি সংহত করে রাখল বার্সেলোনা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X