সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

নতুন প্রীতি ম্যাচ ঘোষণা করল আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ০৩:০৯ পিএম
নতুন প্রীতি ম্যাচ ঘোষণা করল আর্জেন্টিনা

ফিফার অনুমোদন না পাওয়ায় গুয়াতেমালার বিপক্ষে নির্ধারিত প্রীতি ম্যাচ বাতিল করেছে আর্জেন্টিনা। তবে বিশ্বচ্যাম্পিয়নরা বসে থাকছে না। ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) নতুনভাবে দুটি প্রীতি ম্যাচের সূচি ঘোষণা করেছে।

এএফএর এক বিবৃতিতে বলা হয়েছে, লিওনেল মেসি নেতৃত্বাধীন আর্জেন্টিনা দল চলতি মাসের শেষ দিকে আফ্রিকার দুই দলের সঙ্গে খেলবে—মৌরিতানিয়া ও জাম্বিয়া। সূচি অনুযায়ী, ২৭ মার্চ মৌরিতানিয়ার বিপক্ষে এবং ৩১ মার্চ জাম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।

উভয় ম্যাচই অনুষ্ঠিত হবে বুয়েনস এইরেসের ঐতিহ্যবাহী লা বোমবোনেরা স্টেডিয়ামে, যা বিশ্বকাপের আগে আর্জেন্টিনার শেষ প্রীতি ম্যাচ হিসেবে গণ্য হবে। এ ম্যাচে সমর্থকরা দলের বিদায় নেওয়ার সুযোগ পাবেন।

এএফএ আরও জানিয়েছে, বিশ্বকাপ শিরোপা ধরে রাখার লক্ষ্যে দেশের বাইরে যাওয়ার আগে সমর্থকদের সঙ্গে এই আয়োজন করা হয়েছে। বিশেষভাবে জাম্বিয়ার বিপক্ষে ম্যাচের বিষয়টি পৃথকভাবে নিশ্চিত করা হয়েছে।

এর আগে স্পেনের বিপক্ষে ফিনালিসিমা এবং কাতারের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা ছিল আর্জেন্টিনার। তবে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে সেই ম্যাচ দুটি বাতিল হয়ে যায়। পরবর্তীতে গুয়াতেমালার বিপক্ষে ম্যাচ নির্ধারণ করা হলেও সূচি জটিলতায় সেটিও আর হচ্ছে না।

উল্লেখ্য, একই আন্তর্জাতিক বিরতিতে দুটি ভিন্ন মহাদেশে খেলার নিয়ম না থাকায় গুয়াতেমালার ম্যাচটি বাতিল করা হয়েছে। এর আগে ২৮ মার্চ ইতালিতে আলজেরিয়ার বিপক্ষে খেলবে গুয়াতেমালা, ফলে আর্জেন্টিনার বিপক্ষে তাদের মাঠে নামা সম্ভব হয়নি।

বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আফ্রিকার দলের বিপক্ষে টানা তিনটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। গত নভেম্বরে অ্যাঙ্গোলার বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পেয়েছিল তারা।

আগামী ১১ জুন মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হবে ২০২৬ বিশ্বকাপ। আর্জেন্টিনা তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে ১৬ জুন, প্রতিপক্ষ আলজেরিয়া। ‘গ্রুপ জে’তে তাদের অন্য দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X