সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

এভারটনের দাপটে বিধ্বস্ত চেলসি

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ১১:০৩ এএম
এভারটনের দাপটে বিধ্বস্ত চেলসি

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুল ইংলিশ প্রিমিয়ার লিগে টানা তৃতীয় ম্যাচেও জয়ের মুখ দেখেনি। দুই হার ও এক ড্রয়ে তাদের পারফরম্যান্সে নেমে এসেছে বড় ধাক্কা। সর্বশেষ ম্যাচে ব্রাইটনের মাঠে ২-১ ব্যবধানে হেরে আরও চাপে পড়েছে আর্নে স্লটের দল। অন্যদিকে এভারটনের কাছে ৩-০ ব্যবধানে হেরেছে চেলসি।

ম্যাচের শুরুতেই গোল হজম করলেও প্রথমার্ধে সমতায় ফিরেছিল লিভারপুল। তবে দ্বিতীয়ার্ধে আবার গোল খেয়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি অলরেডরা।

শনিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে লিভারপুল-ব্রাইটনের লড়াই ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। পজেশন কিছুটা কম থাকলেও (৪৭%) ব্রাইটন আক্রমণে ছিল বেশি কার্যকর। তারা ১৬টি শট নিয়ে ৬টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। অন্যদিকে লিভারপুল ১১ শটের মধ্যে ৫টি অন টার্গেটে রাখতে পারে।

ব্রাইটন লিড পায় খেলার ১৪ মিনিটে, ওয়েলবেক সতীর্থের হেড পাস পেয়ে কাছ থেকে দেওয়া হেডে বল জালে জড়ান। ৩০ মিনিটের মাথায় সেই গোল শোধ করেন লিভাপুলের হাঙ্গেরিয়ান লেফটব্যাক কারকেজ। তবে ওয়েলবেকই ফের সেই সমতা ভেঙেছেন। ৫৬ মিনিটে তার ও দলের দ্বিতীয় গোল ব্রাইটনের জয় নিশ্চিত করে। বাকি সময়ে আর ম্যাচে ফিরতে পারেনি লিভারপুল। এই হারে ৩১ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে স্লটের দল পাঁচ এবং ব্রাইটন ৪৩ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে অবস্থান করছে।

দিনের অপর ম্যাচে এভারটনের মাঠে সবদিক থেকে চেলসির আধিপত্য থাকলেও তারা কোনো গোল করতে পারেনি। উল্টো হজম করেছে ৩ গোল। ৬৫ শতাংশ বল দখলের পাশাপাশি ১০টি শট নেয় সফরকারীরা, যার মধ্যে ৪টি লক্ষ্যে ছিল। বিপরীতে, ৮ শটের ৭টিই লক্ষ্যে ছিল এভারটনের। স্বাগতিকদের পক্ষে বেটো জোড়া এবং ইলিমান এনদিয়ায়ে একটি গোল করেছেন।

প্রথমার্ধের ৩৩ মিনিটেই ম্যাচে লিড নেয় এভারটন। সতীর্থের রক্ষণচেরা পাস ধরতে দ্রুতগতিতে ছুটতে থাকেন বেটো, তাকে রুখতে চেলসি গোলরক্ষক রবার্ট সানচেজ এগিয়ে এলেও কাজ হয়নি। তার মাথার ওপর দিয়ে আলতো করে বল তুলে দেন বেটো। দ্বিতীয় গোলে বড় ভুল করে বসেন সানচেজ। ৬২ মিনিটে নিজেদের অলসতায় মাঝমাঠে বল হারায় চেলসি, এরপর বক্সে বেটো শট হাত না বাড়িয়ে পা দিয়ে ঠেকাতে গিয়ে গোলরক্ষক আরেকটি গোল হজমে অবদান রাখেন। ৭৬ মিনিটে এনদিয়ায়ে তৃতীয় গোল করে শেষ পেরেক ঠুকে দেন চেলসির কফিনে।

চেলসির বেশ কয়েকটি জোরালো শট দারুণভাবে ঠেকিয়েছেন জর্ডান পিকফোর্ড। এই জয়ে ইউরোপিয়ান প্রতিযোগিতায় জায়গা করে নেওয়ার সম্ভাবনা তৈরি করেছে এভারটন। ৩১ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে আটে অবস্থান করছে দলটি, সাতে থাকা ব্রেন্টফোর্ডেরও সমান পয়েন্ট। অন্যদিকে, সমান ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে চেলসি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X