সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

আফ্রিদিকে দলে রাখারই প্রশ্ন নেই, অধিনায়কত্ব তো অনেক দূর: রাশিদ লাতিফ

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ০৮:৪৯ পিএম
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ভরাডুবির পর দলটির নেতৃত্ব ও পারফরম্যান্স নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। বর্তমান অধিনায়ক সালমান আলি আগার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে, আর এর মধ্যেই গুঞ্জন ছড়িয়েছে আবারও নেতৃত্বের দায়িত্ব দেওয়া হতে পারে শাহিন শাহ আফ্রিদিকে।

তবে এমন সম্ভাবনার খবরেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক-ব্যাটার রাশিদ লাতিফ। তার মতে, আফ্রিদিকে অধিনায়ক করা তো দূরের কথা, বর্তমান পারফরম্যান্স অনুযায়ী তার দলে থাকাই উচিত নয়।

উল্লেখ্য, ২০২৪ সালের শুরুতে টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়েছিল শাহিন শাহ আফ্রিদিকে। তবে নিউজিল্যান্ড সিরিজের পরই সেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় তাকে। বর্তমানে তিনি ওয়ানডে দলের নেতৃত্বে থাকলেও সাম্প্রতিক সময়ে সেখানেও পারফরম্যান্স আশানুরূপ নয়। বিশেষ করে বাংলাদেশের কাছে সিরিজ হারের পর তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েন।

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপেও নিজের ছন্দে ছিলেন না আফ্রিদি। নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে রান খরচ করার পাশাপাশি ভারতের বিপক্ষে মাত্র ২ ওভারে ৩১ রান দিয়ে একাদশ থেকেও বাদ পড়েছিলেন। পরে দলে ফিরলেও তার বোলিংয়ে আগের ধার ও নিয়ন্ত্রণ দেখা যায়নি।

এ প্রেক্ষাপটে লাতিফ স্পষ্ট ভাষায় বলেন, “বিশ্বকাপে ব্যর্থতার পর এখন অনেকে বলছে, শাহিনকে টি-টোয়েন্টির অধিনায়ক করা হোক। অধিনায়ক তো দূরের কথা, সে দলে থাকারই যোগ্য নয়।”

তিনি আরও বলেন, দল নির্বাচন ও অধিনায়কত্ব নির্ধারণে অতীত সাফল্যের চেয়ে বর্তমান পারফরম্যান্সকে গুরুত্ব দেওয়া উচিত। তার ভাষায়, “একটা সময় ছিল, যখন তাকে অধিনায়ক করা যেত। কিন্তু এখন তার দলে জায়গাই প্রাপ্য নয়। টি-টোয়েন্টি দলেও আমি তার জায়গা দেখি না—তার সময় শেষ।”

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X