সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

লিওনেল মেসিকে নিয়েই আর্জেন্টিনার দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ০২:৪২ পিএম
লিওনেল মেসিকে নিয়েই আর্জেন্টিনার দল ঘোষণা

স্পেনের বিপক্ষে বহুল প্রতীক্ষিত ফিনালিসিমা ম্যাচ বাতিল হওয়ার পর আর্জেন্টিনার জাতীয় দল নতুন প্রতিপক্ষ পেয়েছে। লিওনেল স্কালোনির দল আগামী ৩১ মার্চ মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালা এর বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে। এই ম্যাচ অনুষ্ঠিত হবে বুয়েনস আয়ার্সের আইকনিক লা বোমবোনেরা স্টেডিয়ামে।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ইতিমধ্যে ২৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। নিয়মিত অধিনায়ক লিওনেল মেসি নেতৃত্বে মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা। স্কোয়াডে রয়েছেন বড় তারকা ফুটবলারেরা যেমন হুলিয়ান আলভারেজ, রদ্রিগো দি পল, এমিলিয়ানো মার্টিনেজ এবং এনজো ফার্নান্দেজ।

স্কালোনির এই ঘোষিত দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন দুজন নতুন মুখ। এস্তুদিয়ান্তেসের সেন্টার ব্যাক টমাস পালাসিওস এবং রেসিংয়ের লেফট ব্যাক গ্যাব্রিয়েল রোহাস। এছাড়া গত বছর ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে সর্বশেষ প্রীতি ম্যাচের দলে জায়গা না পাওয়া লেফট ব্যাক মার্কোস আকুনিয়াকেও ফেরানো হয়েছে এবারের স্কোয়াডে।

চোটের কারণে এই প্রীতি ম্যাচের স্কোয়াডে জায়গা পাননি জিওভানি লো সেলসো, লিসান্দ্রো মার্তিনেজ এবং স্ট্রাইকার লাওতারো মার্টিনেজ। এছাড়া ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো ও আলেহান্দ্রো গারনাচোর জায়গায় কোচ স্কালোনি আস্থা রেখেছেন নিকো পাজ ও জিয়ানলুকা প্রেস্তিয়ান্নির ওপর।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপের আগে এখন পর্যন্ত এটিই আর্জেন্টিনার একমাত্র নির্ধারিত প্রীতি ম্যাচ।

একনজরে আর্জেন্টিনার ২৮ সদস্যের স্কোয়াড গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, হুয়ান মুসো, জেরোনিমো রুলি।

ডিফেন্ডার: মার্কোস আকুনিয়া, লিওনার্দো বালের্দি, নাহুয়েল মলিনা, গঞ্জালো মন্তিয়েল, নিকোলাস ওতামেন্দি, টমাস পালাসিওস, গ্যাব্রিয়েল রোহাস, ক্রিস্তিয়ান রোমেরো, মার্কোস সেনসি, নিকোলাস তালিয়াফিকো।

মিডফিল্ডার: রদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, ম্যাক্সিমো পেরন, ভালেন্তিন বারকো, এজেকুয়েল পালাসিওস, লিয়ান্দ্রো পারেদেস, নিকো পাজ, জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি।

ফরোয়ার্ড: থিয়াগো আলমাদা, হুলিয়ান আলভারেজ, নিকো গঞ্জালেস, হোসে লোপেজ, লিওনেল মেসি ও জুলিয়ানো সিমিওনে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X