সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ঈদের শুভেচ্ছা জানালেন হামজা চৌধুরী

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ১২:১৭ পিএম
হামজা চৌধুরী

দেশের আকাশে আজ শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় শনিবার (২০ মার্চ) সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। তবে আনুষ্ঠানিক ঘোষণার আগেই দেশজুড়ে বইছে ঈদের আনন্দধারা। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপনের টানে শহর ছেড়ে গ্রামে ফিরছেন লাখো মানুষ।

ইংলিশ ক্লাব লেস্টার সিটির হয়ে খেলা এবং বাংলাদেশ জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য হামজা চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যমে দেশবাসীসহ বিশ্বের মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি বলেন, “আসসালামু আলাইকুম। সারা বিশ্বের মুসলমানদের কাছে এই দিনটি অত্যন্ত বিশেষ। আমার পক্ষ থেকে সবার জন্য অনেক ভালোবাসা ও শুভকামনা। ইনশা আল্লাহ, সবার সঙ্গে শিগগিরই দেখা হচ্ছে।” ২০২৫ সালে অভিষেকের পর থেকে ৭ ম্যাচে ৪ গোল ও ১ অ্যাসিস্ট করে লাল-সবুজের জার্সিতে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার।

পুরো দেশ যখন উৎসবে মাতোয়ারা, দেশের ফুটবলারদের তখন দম ফেলার সুযোগ নেই। জাতীয় দল, অনূর্ধ্ব-২০ পুরুষ ও নারী দল—কোনো দলের সদস্যদেরই এবার পরিবারের সঙ্গে ঈদ করার সৌভাগ্য হচ্ছে না। ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের প্রস্তুতিতে ব্যস্ত জামাল ভূঁইয়ারা। গতকাল বৃষ্টির বাগড়ায় অনুশীলন ব্যাহত হওয়ায় আজ বাড়তি সময় মাঠে ঘাম ঝরিয়েছেন ফুটবলাররা। অধিনায়ক জামাল ভূঁইয়া জানিয়েছেন, হামজাও দ্রুতই দলের সঙ্গে যোগ দেবেন।

এশিয়ান কাপ বাছাইপর্বের ‘সি’ গ্রুপে বর্তমানে ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে লড়াইয়ে টিকে আছে বাংলাদেশ। শীর্ষে থাকা সিঙ্গাপুরের পয়েন্ট ১১। তবে আসন্ন ম্যাচে সিঙ্গাপুরকে হারাতে পারলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে ওঠার সুবর্ণ সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। গত নভেম্বরে ভারতকে হারানোর সেই আত্মবিশ্বাসকে পুঁজি করেই এবার বিদেশের মাটিতে কঠিন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত হাভিয়ের কাবরেরার শিষ্যরা।

উৎসবের দিনে যখন ঘরে ঘরে আনন্দধারা বয়ে যাবে, তখন বিদেশের মাটিতে দেশের সম্মান রক্ষায় মাঠের লড়াইয়ে ব্যস্ত থাকবেন বাংলার দামাল ছেলেরা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X