সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বিশ্বকাপে ফিলিপাইন ও উত্তর কোরিয়া, বাদ উজবেকিস্তান

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ১১:৩৯ এএম
বিশ্বকাপে ফিলিপাইন ও উত্তর কোরিয়া, বাদ উজবেকিস্তান

বাংলাদেশকে হারিয়ে ইতিহাস গড়ে প্রথমবারের মতো নারী এশিয়া কাপের কোয়ার্টার ফাইনালে ওঠা উজবেকিস্তান শেষ পর্যন্ত বিশ্বকাপের টিকিট পেতে ব্যর্থ হয়েছে।

কোয়ার্টার ফাইনালে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে বড় ব্যবধানে হেরে প্লে-অফে নেমেছিল উজবেকিস্তান। বিশ্বকাপের শেষ সুযোগ হিসেবে আজ গুরুত্বপূর্ণ স্থান নির্ধারণী ম্যাচে তারা মুখোমুখি হয় ফিলিপাইনের।

অস্ট্রেলিয়ার গোল্ডকোস্টে অনুষ্ঠিত এমন ম্যাচে উজবেকিস্তান ২-০ গোলে হারে। এতে ফিলিপাইন বিশ্বকাপ খেলার টিকিট পায়। দিনের আরেক স্থান নির্ধারণী ম্যাচে চাইনিজ তাইপেকে হারিয়ে উত্তর কোরিয়া বিশ্বকাপে নাম লেখায়।

অস্ট্রেলিয়ায় নারী এশিয়া কাপে ১২ দল অংশগ্রহণ করেছে ৩ গ্রুপে। তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপের পাশাপাশি তিন গ্রুপের মধ্যে সেরা ২ দল কোয়ার্টার ফাইনাল খেলেছে। কোয়ার্টার ফাইনালে জয়ী চার দল সেমিফাইনালের পাশাপাশি বিশ্বকাপ নিশ্চিত করেছে। চার বিজিত দল প্লে অফ খেলেছে বিশ্বকাপের জন্য। আজ দুই প্লে অফ জয়ী দলও বিশ্বকাপ নিশ্চিত করেছে।

এশিয়া কাপের ফাইনাল ২১ মার্চ। সিডনির অলিম্পিক পার্কে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে জাপান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X