সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সাবেক কৃতি খেলোয়াড় যশোরের পরিচিত মুখ বাবুর ইন্তেকাল

ক্রীড়া সংবাদ
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ১০:২৪ পিএম
আপডেট : ১৮ মার্চ ২০২৬, ১১:২০ পিএম
সাবেক হকি ও ফুটবল খেলোয়াড় বাবু । ছবি : গ্রামের কাগজ

সাবেক হকি ও ফুটবল খেলোয়াড় যশোরের পরিচিত মুখ শামস-উল- হুদা স্টেডিয়ামের কেয়ারটেকার আব্দুল ওয়াহেদ বাবু (৫৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। বুধবার রাত সাড়ে ৯ দিকে স্টেডিয়াম পাড়াস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন পোস্টেড ক্যান্সারে ভুগছিলেন। আব্দুল ওয়াহেদ বাবুর বড় ভাই প্রেসক্লাব যশোরের নির্বাহী সদস্য আব্দুল ওয়াহাব মুকুল মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, তার ভাইয়ের ক্যান্সারজনিত কেমো সম্পন্ন হয়েছিলো। অবস্থা কিছুটা ভালো হযওয়ায় বর্তমানে তিনি বাসায় অবস্থান করছিলেন। মঙ্গলবার সকাল থেকে শারীরিক অবস্থার অবনতি হলে বাবুকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে শারীরিক অবস্থা কিছুটা ভালো হলে বাসায় নিয়ে যাওয়া হয়। পরে শ্বাসকষ্ট জনিত সমস্যা দেখা দেয়। বাসায় রেখে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করা হয়। অবস্থা ক্রমশ খারাপ হলে রাত সাড়ে নয়টার দিকে তিনি মারা যান। আব্দুল ওয়াহেদ বাবু হকি এবং ফুটবল খেলোয়াড় ছিলেন। তিনি জেলা দলসহ ঢাকার নামিদামি ক্লাবের হয়ে প্রতিনিধিত্ব করেছেন সুনামের সাথে। কৃতি এই খেলোয়াড়ের মৃত্যুতে বিভিন্ন ক্লাব ও কর্মকর্তারা শোক জানিয়েছেন।

আব্দুল ওয়াহেদ বাবুর মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমানসহ নেতৃবৃন্দ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X