সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সাবেক অ্যাথলেট শামীমা সাত্তার মিমো আর নেই

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০৩:৫৫ পিএম
বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সুপরিচিত ব্যক্তিত্ব, সাবেক অ্যাথলেট ও সংগঠক শামীমা সাত্তার মিমো।

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সুপরিচিত ব্যক্তিত্ব এবং প্রাক্তন অ্যাথলেট শামীমা সাত্তার মিমো শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগ এবং ভার্টিগো সমস্যায় ভুগছিলেন। তাঁর ইচ্ছা অনুযায়ী মরদেহ ঢাকা থেকে দিনাজপুরে নেওয়া হচ্ছে, যেখানে বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে।

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সুপরিচিত ব্যক্তিত্ব, সাবেক অ্যাথলেট ও সংগঠক শামীমা সাত্তার মিমো।

স্বাধীনতার পর থেকে দেশের অ্যাথলেটিকসে উজ্জ্বল নাম হিসেবে পরিচিত ছিলেন শামীমা সাত্তার মিমো। বিশেষ করে হাইজাম্প ইভেন্টে তার ধারাবাহিক সাফল্য বাংলাদেশের ক্রীড়া জগতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিল। খেলোয়াড়ি জীবনে অসংখ্য পদক জয়ের পাশাপাশি ২০০০ সালে তিনি তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় ক্রীড়া পুরস্কারে ভূষিত হন।

অ্যাথলেট হিসেবে ক্যারিয়ার শেষ করার পরও ক্রীড়াঙ্গন থেকে দূরে থাকেননি মিমো। তিনি জাতীয় ক্রীড়া পরিষদের কোচ হিসেবে কাজ শুরু করেন। পরে বিকেএসপির উপ-পরিচালক (প্রশিক্ষণ) হিসেবে দায়িত্ব পালন করেন এবং দিনাজপুরে বিকেএসপি প্রতিষ্ঠার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সুপরিচিত ব্যক্তিত্ব, সাবেক অ্যাথলেট ও সংগঠক শামীমা সাত্তার মিমো।

এছাড়া তিনি দীর্ঘদিন অ্যাথলেটিকস ও আর্চারি ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য এবং অ্যাথলেটিকস জাজ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শামীমা সাত্তার মিমো সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার খালাতো বোন হলেও নিজের কর্মদক্ষতা ও ক্রীড়া অবদানের মাধ্যমেই তিনি আলাদা পরিচিতি গড়ে তুলেছিলেন। তাঁর মৃত্যুতে বিকেএসপি, অ্যাথলেটিকস ও আর্চারি ফেডারেশনসহ বিভিন্ন ক্রীড়া সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X