সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

চোটে ভুগছে রিয়াল মাদ্রিদ : কাররেয়াস মিস করবেন ম্যানচেস্টার সিটি ম্যাচ

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ০১:৫৮ পিএম

কয়েক মৌসুম ধরেই রিয়াল মাদ্রিদ চোটের সমস্যায় ভুগছে। শেষ কবে দলটি স্কোয়াডের অধিকাংশ মূল খেলোয়াড়কে একসাথে পেয়েছিল, তা খুঁজে দেখতে হচ্ছে। আসন্ন ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে দল একই চ্যালেঞ্জের মুখোমুখি। নতুন করে চোটের তালিকায় যোগ হয়েছেন ডিফেন্ডার আলভারো কাররেয়াস।

সপ্তাহখানেক আগে লা লিগা'র গেতাফের বিপক্ষে ১-০ হারের ম্যাচে আঘাত পান কাররেয়াস। যদিও সেই ম্যাচে পুরো সময়ই মাঠে ছিলেন, কিন্তু কার্ডের কারণে তিনি মিস করেন সেলটা ভিগো'র বিপক্ষে ২-১ জয়। পরবর্তীতে সোমবার প্রকাশিত ক্লাবের বিবৃতিতে জানানো হয়েছে, কাররেয়াসের ডান পায়ের পেশিতে চোট ধরা পড়েছে।

তার চোট কতটা গুরুতর বা কবে নাগাদ ফিরতে পারেন, কিছুই বলা হয়নি ক্লাবের পক্ষ থেকে। তবে এএস তাদের প্রতিবেদনে লিখছে, সোমবার তার অনুশীলনে ফেরার আশায় ছিল দল। তবে সেটা সম্ভব হয়নি। ফলে ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে নিশ্চিতভাবেই খেলতে পারছেন না কাররেয়াস। বুধবার সান্তিয়াগো বার্ন্যাব্যুতে হবে ম্যাচটি। পরিস্থিতির উন্নতি হলে আগামী সপ্তাহে ফিরতি লেগে তাকে মাঠে দেখা যেতে পারে।

রক্ষণভাগের দুই নির্ভরযোগ্য ডিফেন্ডার এদের মিলিতাও ও ডাভিড আলাবা আগে থেকেই বাইরে আছেন। সঙ্গে যোগ হলো কোচের আস্থা অর্জন করা কাররেয়াস। বেনফিকা থেকে গত গ্রীষ্মে রিয়ালে যোগ দিয়ে চলতি মৌসুমে দলটির হয়ে সব মিলিয়ে ৩৪ ম্যাচ খেলেছেন ২২ বছর এই ফুটবলার। মিডফিল্ডার দানি সেবাইয়োসও চোটে ভুগছেন।

সবচেয়ে বড় আঘাত লেগেছে দলটির আক্রমণভাগে। রদ্রিগো ছিটকে গেছেন পুরো মৌসুমের জন্য এবং অ্যাটাকিং মিডফিল্ডার জুড বেলিংহ্যামও আছেন মাঠের বাইরে। এছাড়া গোলের জন্য সবচেয়ে বড় ভরসা কিলিয়ান এমবাপ্পেরও আছে চোট সমস্যা। ফরাসি ফরোয়ার্ডকে নিয়ে এখনও পরিষ্কার কোনো কিছু ক্লাবের পক্ষ থেকে অবশ্য জানানো হয়নি। তবে গণমাধ্যমের খবর আসছে ম্যাচে তার খেলার সম্ভাবনা নেই। যদিও সোমবার দলের সঙ্গে অনুশীলন করেছেন তিনি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X