সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

নিউজিল্যান্ডের ব্রেট র‌্যান্ডেলের পাঁচ বলে পাঁচ উইকেটের রেকর্ড

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০১:৪৪ পিএম
ইতিহাস গড়লেন নিউজিল্যান্ডের পেসার ব্রেট র‌্যান্ডেল ¦ ছবি: গেটি ইমেজেস

নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে এক অবিশ্বাস্য কীর্তি গড়লেন সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের পেসার ব্রেট র‌্যান্ডেল। প্রথম শ্রেণির ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো পাঁচ বলে পাঁচ উইকেট তুলে নিলেন এই ৩০ বছর বয়সী ডানহাতি বোলার।

প্লাঙ্কেট শিল্ডের ম্যাচে র‌্যান্ডেল নর্দার্ন ডিস্ট্রিক্টসের ব্যাটিং লাইনআপকে একেবারে গুঁড়িয়ে দেন। মাত্র দুই ওভারের ব্যবধানে পাঁচটি উইকেট তুলে নেওয়া এই পারফরম্যান্স ক্রিকেট ইতিহাসে বিরল ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

র‌্যান্ডেল ২০১৭ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক করেন—তখন তিনি খেলেছিলেন নর্দার্ন ডিস্ট্রিক্টসের হয়ে। তবে আজ সেই দলের বিপক্ষে খেলেই তিনি গড়লেন অনন্য রেকর্ড।

ম্যাচটিতে শুধু পাঁচ বলে পাঁচ উইকেটই নয়, প্রতিপক্ষের প্রথম ইনিংসে টানা সাতটি উইকেটও তুলে নেন র‌্যান্ডেল। নেপিয়ারের ম্যাকলিন পার্কে তার এই সাত উইকেটের দাপুটে স্পেল প্রথম শ্রেণির ক্রিকেটে তার ব্যক্তিগত পরিসংখ্যানকেও আরও সমৃদ্ধ করেছে। ৩৭ ম্যাচে তার উইকেটসংখ্যা ইতোমধ্যে শতাধিক ছাড়িয়েছে।

র‌্যান্ডেলের এই বিধ্বংসী বোলিংই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। তার দাপুটে পারফরম্যান্সে চলতি মৌসুমে তৃতীয় জয় পায় সেন্ট্রাল ডিস্ট্রিক্টস। এর আগে দলটি টানা দুই ম্যাচ ড্র করেছিল। অন্যদিকে নর্দার্ন ডিস্ট্রিক্টস এই ম্যাচে নামার আগে টানা তিনটি জয়ের ধারায় ছিল।

নিজের অবিশ্বাস্য কীর্তি নিয়ে ম্যাচ শেষে বিস্ময় লুকাননি র‌্যান্ডেল। তিনি বলেন, ‘ঘটনাটা এখনও বিশ্বাস করতে পারছি না। মুহূর্তটা ছিল অবিশ্বাস্য— একেবারে যেন স্বপ্নের মতো।

র‌্যান্ডেল আর জানান, ঐতিহাসিক মাইলফলকের কাছাকাছি পৌঁছেও নিজেকে শান্ত রাখার চেষ্টা করেছেন। আমি শুধু একই জায়গায় বল ফেলতে চেয়েছি। হ্যাটট্রিকের পরও একই পরিকল্পনা ধরে রেখেছিলাম। আমরা সবসময় শিখি উইকেট খুঁজতে গিয়ে পরিকল্পনা বদলানো যাবে না, তাই সেটাই অনুসরণ করেছি।

পাঁচ বলে পাঁচ উইকেট যে প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম ঘটনা— সেটিও ম্যাচ চলাকালে জানতেন না এই পেসার। পরে জানতে পেরে বিস্মিত হয়ে বলেন, ‘বিশ্বে প্রথমবার এমন কিছু হয়েছে— এটা জানার পর সত্যিই দারুণ লাগছে। এই মুহূর্তে ঠিক কী বলব, সেটাও বুঝতে পারছি না।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X