সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
আমিরের ভবিষ্যদ্বাণী:

ভারত নয়, চ্যাম্পিয়ন হবে নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০১:০২ পিএম
আমিরের ভবিষ্যদ্বাণী

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের আগে সাবেক পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির নতুন করে ভবিষ্যদ্বাণী করেছেন। আমিরের মতে, নিউজিল্যান্ড প্রথমবারের মতো শিরোপা জিতবে, এবং ফাইনালে ভারতকে হারাবে।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনালের আগে এক বিশেষ আলোচনায় আমির বলেন, নিউজিল্যান্ড দল হিসেবে ভারতের চেয়ে বেশি ভারসাম্যপূর্ণ। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের পারফরম্যান্স সম্পূর্ণ দলীয় ছিল। টুর্নামেন্টজুড়ে তারা ভালো দল হিসেবে খেলছে।

ভারতের সাফল্যকে তিনি দুই খেলোয়াড়ের পারফরম্যান্সের সঙ্গে যুক্ত করেছেন। আমিরের ভাষায়, ভারতের জয় মূলত দুই খেলোয়াড়—জাসপ্রিত বুমরাহ এবং সঞ্জু স্যামসন—এর ওপর নির্ভর করছে। এই দুইজন ম্যাচে বড় প্রভাব ফেলছে।

বোলিং আক্রমণের দিক থেকে নিউজিল্যান্ড এগিয়ে আছে বলেও মনে করেন এই সাবেক পেসার, আমার মনে হয় বোলিং বিভাগে নিউজিল্যান্ড ভারতের চেয়ে ভালো ফর্মে আছে। বুমরাহ ছাড়া ভারতের অন্য বোলাররা খুব একটা ছন্দে নেই। তাছাড়া বরুণ চক্রবর্তী এবং হার্দিক পান্ডিয়া—দুজনই সংগ্রাম করছে।

আমিরের মতে, ব্যাটিং শক্তিতে দুই দল প্রায় সমান হলেও পার্থক্য তৈরি করতে পারে বোলিং বিভাগ। তিনি বলেন, দুই দলেই ভালো ব্যাটার আছে। কিন্তু নিউজিল্যান্ডের বোলিং এখন ফর্মে, আর ভারত খুব বেশি নির্ভর করছে বুমরাহর ওপর। তাই আমি মনে করি নিউজিল্যান্ডই জিতবে।

এদিকে টুর্নামেন্টজুড়ে ভারতের ওপেনার অভিষেক শর্মাকেও সমালোচনা করে আসছেন আমির। তার মতে, অভিষেকের ব্যাটিং স্টাইল একই ধরনের এবং এই পর্যায়ে সফল হওয়ার জন্য আরও বৈচিত্র্য দরকার।

ফাইনালের আগে এই মন্তব্যগুলো ক্রিকেট দুনিয়ায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, আমিরের ভবিষ্যদ্বাণী সত্যি হয় কি না, নাকি স্বাগতিক ভারতই শিরোপা ধরে রাখে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X