সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

নাটকীয় জয়ে তিন পয়েন্ট পেল রিয়াল মাদ্রিদ

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ১২:২০ পিএম
নাটকীয় জয়ে তিন পয়েন্ট পেল রিয়াল মাদ্রিদ

যোগ করা সময়ে দারুণ এক গোল করে দলকে জয়ের স্বাদ দেন ফেদেরিকো ভালভের্দে। তার গোলেই সেল্তা ভিগোর মাঠ থেকে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নেয় রিয়াল মাদ্রিদ। এই জয়ে লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনার ওপর বাড়তি চাপ তৈরি করেছে লস ব্লাঙ্কোসরা।

ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ভালভের্দের নেওয়া শট প্রতিপক্ষ ডিফেন্ডার মার্কোস আলোনসোর গায়ে লেগে দিক বদলে জালে জড়ায়। সেই নাটকীয় মুহূর্তেই নিশ্চিত হয় রিয়ালের জয়। এই গোলের মাধ্যমে লা লিগায় টানা তিন ম্যাচের জয়ের খরা কাটায় স্প্যানিশ জায়ান্টরা।

ম্যাচের শুরুতেই রিয়াল মাদ্রিদ আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। পোস্টে লেগে ফিরে আসা বল থেকে গোল করে দলকে এগিয়ে দেন অরেলিয়ে চুয়েমানি। এর আগে পোস্টে বল লাগিয়েছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি রিয়াল। ডান দিক দিয়ে দারুণ গতিতে উঠে এসে উইলিয়ট শেডবার্গ পাস বাড়ালে গোল করে সমতা ফেরান বোর্জা লিগেসিয়াস। এ সময় ইংল্যান্ডের ডিফেন্ডার ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ড তাকে আটকাতে ব্যর্থ হন।

রিয়াল কোচ আলভারো আরবেলোয়া এ ম্যাচে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়াই মাঠে নামেন। চোটের কারণে অনুপস্থিত ছিলেন কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহ্যাম, রদ্রিগো এবং এদুয়ার্দো কামাভিঙ্গা।

এই জয়ে পয়েন্ট টেবিলে বার্সেলোনার থেকে মাত্র এক পয়েন্ট পিছিয়ে রয়েছে রিয়াল। সাম্প্রতিক সময়ে শিরোপা দৌড়ে কিছুটা পিছিয়ে পড়লেও আবারও শীর্ষে ফিরতে চাইছে তারা।

অন্যদিকে শনিবার রাতে বার্সেলোনা মুখোমুখি হবে অ্যাথলেতিক ক্লাবেরর। সেই ম্যাচ জিততে পারলে আবার চার পয়েন্টের ব্যবধান গড়ে তুলতে পারবে বার্সা। এদিকে আগামী বুধবার রিয়াল মাদ্রিদ তাদের চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটির।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X