সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বাংলাদেশের সাবেক কোচ এক বছরের চুক্তিতে গেলেন নতুন ঠিকানায়

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ০৩:১০ পিএম
বাংলাদেশের সাবেক কোচ এক বছরের চুক্তিতে গেলেন নতুন ঠিকানায়

বাংলাদেশের সাবেক প্রধান কোচ জেমি সিডন্স এক বছরের চুক্তিতে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন। আগামী ১৬ মার্চ থেকে তার চুক্তি কার্যকর হবে বলে নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার জেমি সিডন্স শ্রীলঙ্কা নারী দলের প্রধান কোচ হিসেবে রমেশ রত্নায়েকের স্থলাভিষিক্ত হলেন। রত্নায়েকে ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে দায়িত্ব পালন করছিলেন।

তার অধীনে শ্রীলঙ্কা নারী দল উল্লেখযোগ্য সাফল্য পেলেও সাম্প্রতিক বিশ্ব আসরগুলোতে প্রত্যাশা পূরণ করতে পারেনি দলটি। বিশেষ করে ২০২৫ সালের ওয়ানডে বিশ্বকাপ ও সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে কাঙ্ক্ষিত ফল অর্জন করতে ব্যর্থ হয় শ্রীলঙ্কা।

তবে রত্নায়েকের সময়ে বড় অর্জন ছিল ২০২৪ সালে এশিয়া কাপ টি-টোয়েন্টি শিরোপা জয়। এটি ছিল শ্রীলঙ্কা নারী দলের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সাফল্য।

এদিকে, ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ পুরুষ দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন সিডন্স। লেভেল ৩ কোচ হিসেবে ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত দক্ষিণ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

এ ছাড়া ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত নিউজিল্যান্ডের ঘরোয়া দল ওয়েলিংটন ফায়ারবার্ডসেরও প্রধান কোচ ছিলেন সিডন্স। ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত সাউথ অস্ট্রেলিয়ার হয়েও কাজ করেছেন তিনি।

ক্রিকেট ক্যারিয়ারে ৭০টি লিস্ট ‘এ’ এবং ১টি ওয়ানডে ম্যাচ খেলেছেন ৬১টি বছর বয়সী সিডন্স। দক্ষিণ অস্ট্রেলিয়া এবং ভিক্টোরিয়া দলের অধিনায়কত্ব করেছেন তিনি।

আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এপ্রিলে বাংলাদেশ সফর করবে শ্রীলঙ্কা। ঐ সিরিজ দিয়ে দায়িত্ব শুরু করবেন তিনি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X