সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ভিএআর সিদ্ধান্তে আবারো রক্ষা পেল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ১২:০৩ পিএম
ভিএআর সিদ্ধান্তে আবারো রক্ষা পেল বাংলাদেশ

নারী এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্টে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা আবারও দেখা গেছে। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে ভিএআর দুইবার গোল বাতিল করে বড় ধরনের প্রভাব ফেলেছে। উত্তর কোরিয়ার করা দুটি গোলই পরবর্তীতে প্রযুক্তির মাধ্যমে বাতিল ঘোষণা করেন রেফারি।

বাংলাদেশ আজকের ম্যাচে তুলনামূলক আক্রমণাত্মক কৌশল নিয়ে মাঠে নামে। শুরু থেকেই আক্রমণের চেষ্টা করায় উত্তর কোরিয়া মিডফিল্ড ও রক্ষণভাগে বেশি জায়গা পায়। ফলে বাংলাদেশের রক্ষণভাগকে শুরুতেই চাপ সামলাতে হয়।

গোলরক্ষক মিলি আক্তার অসাধারণ দক্ষতা দেখান এবং গুরুত্বপূর্ণ দুটি সেভ করে দলকে ম্যাচে ধরে রাখেন। তার পারফরম্যান্স বাংলাদেশকে প্রাথমিক চাপ থেকে মুক্ত থাকতে সাহায্য করে।

ম্যাচের ১৪তম মিনিটে উত্তর কোরিয়া সংঘবদ্ধ আক্রমণে গোল করতে সক্ষম হয়। প্রাথমিকভাবে গোলটি বৈধ ঘোষণা করা হয় এবং বাংলাদেশ খেলোয়াড়রা তেমন প্রতিবাদ করেননি।

ভিএআর গোলের আগে কোরিয়ান ফুটবলারের হ্যান্ডবল ধরা পড়ে। বাংলাদেশের অধিনায়ক আফিদার ক্লিয়ারেন্স কোরিয়ান ফুটবলারের হাতে লাগে। তাই গোল বাতিল হয়।

রেফারি হ্যান্ডবলের সিদ্ধান্ত দেওয়ায় সিডনি স্টেডিয়ামের গ্যালারি আনন্দ উল্লাসে মাতে ৷ গোল বাতিলের পর বাংলাদেশ আরও উজ্জীবিত ফুটবল খেলেছে।

২৬ মিনিটে কর্নার থেকে কোরিয়া আরেকটি গোল করে। বাংলাদেশের গোলরক্ষক মিলি আক্তার বল গ্রিপে রাখেন। তার গ্রিপে থাকা অবস্থায় কোরিয়ান ফুটবলার শট করে গোল করেন। বাংলাদেশের ফুটবলাররা আপত্তি করেন। ভিএআরে পুনরায় গোল বাতিল করে ফাউলের সিদ্ধান্ত নেন রেফারি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X