সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বাংলাদেশ সফরে অনিশ্চিত পাকিস্তানের ফখর জামান

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ০২:৪৫ পিএম
বাংলাদেশ সফরে অনিশ্চিত পাকিস্তানের ফখর জামান

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে বাদ পড়তে পারেন পাকিস্তানের অভিজ্ঞ ওপেনার ফখর জামান। ১১ থেকে ১৫ মার্চ অনুষ্ঠিতব্য এই সিরিজ ঘিরে তার অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

বিভিন্ন সূত্রের প্রতিবেদনে জানা গেছে, বাঁহাতি এই ব্যাটার বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের সফরে তাকে না-ও দেখা যেতে পারে।

পাকিস্তান দলের ৯ মার্চ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে রাজধানীর মিরপুরে অবস্থিত শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে—যথাক্রমে ১১, ১৩ ও ১৫ মার্চ।

৩৪ বছর বয়সী ফখর জামান আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের হয়ে সীমিত সুযোগ পেয়েছিলেন। তিনি মাত্র দুটি ম্যাচে মাঠে নামেন। গ্রুপ পর্বে নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র, ভারত ও নামিবিয়ার বিপক্ষে ম্যাচগুলোতে তিনি খেলেননি। পরে সুপার এইটে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে দলে ফেরেন।

ইংল্যান্ডের বিপক্ষে তিনি করেন ২৫ রান। আর শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ৪২ বলে ৮৪ রানের ঝড়ো ইনিংস খেলেন, যেখানে ছিল ৯টি চার ও ৪টি ছক্কা।

এদিকে, আঞ্চলিক উত্তেজনা চলমান থাকায় পাকিস্তানের বাংলাদেশ সফর নিয়েও কিছুটা অনিশ্চয়তা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ভ্রমণ ঝুঁকি বা নিরাপত্তা পরিস্থিতি না বাড়লে তবেই সিরিজটি আয়োজন করা হবে।

এছাড়া, পাকিস্তান ক্রিকেট বোর্ড শিগগিরই দলের স্কোয়াড গঠন নিয়ে আলোচনা শুরু করতে পারে। ২০২৭ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে দল পুনর্গঠনের পরিকল্পনাও করছে তারা। ওই বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া।

সূত্র জানিয়েছে, নির্বাচকরা দলে বড় ধরনের পরিবর্তনের কথা ভাবছেন। ধারাবাহিকভাবে ভালো করতে না পারা কয়েকজন সিনিয়র ক্রিকেটারের বদলে নতুন মুখদের সুযোগ দেওয়া হতে পারে।

তবে আপাতত পাকিস্তানের সামনে কোনো টি-টোয়েন্টি সিরিজ না থাকায় এই ফরম্যাটের দলে তাৎক্ষণিক বড় পরিবর্তনের সম্ভাবনা কম।

উল্লেখ্য, পাকিস্তান সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছিল গত বছরের নভেম্বরে, যখন তারা ঘরের মাঠে শ্রীলঙ্কাকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল। সেই সিরিজটি ছিল অধিনায়ক শাহীন শাহ আফ্রিদির নেতৃত্বে দ্বিতীয় ওয়ানডে সিরিজ। এর আগে তার অধিনায়কত্বের অভিষেক হয়েছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে, যেখানে পাকিস্তান ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X