সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

শাহরুখের নতুন চমক ‘কিং’ সিনেমা, বড় পর্দায় সুহানা খানের অভিষেক

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০৭:৪৭ পিএম
শাহরুখ খান। ছবি: সংগৃহীত

বলিউড বাদশাহ শাহরুখ খান তাঁর নতুন সিনেমা ‘কিং’-এ দর্শকদের সামনে একেবারে নতুন রূপে হাজির হতে চলেছেন। সিনেমার কিছু মুহূর্ত এমন যা ভক্তদের জন্য সম্পূর্ণ অকল্পনীয়, এমন মন্তব্য করেছেন নির্মাণ ও সংগীত বিশেষজ্ঞরা।

সিনেমার সংগীত পরিচালক জুটি শচীন-জিগার জানিয়েছে, গানগুলোতে শাহরুখের লিপ-সিঙ্ক বা ঠোঁট মেলানোর ধরনে এক নতুনত্ব থাকবে, যা আগে কোনো সিনেমায় দেখা যায়নি।

এক সাক্ষাৎকারে শচীন বলেন, “‘কিং’-এ শাহরুখকে একেবারে নতুন রূপে আবিষ্কার করবেন দর্শক। তার লুক, চরিত্রের ধরন—সবকিছুতেই থাকবে নতুনত্ব। দর্শক এমন কিছু দেখবেন যা সাধারণ ধারণার বাইরে।”

সিনেমার আরেকটি চমক হলো সুহানা খানের বড় পর্দায় অভিষেক। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্স প্রযোজিত ছবিতে শাহরুখ একজন অভিজ্ঞ আততায়ীর চরিত্রে অভিনয় করবেন, আর সুহানা তার শিষ্য হিসেবে উপস্থিত থাকবেন।

‘পাঠান’ খ্যাত নির্মাতা সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর ২০২৬ বিশ্বজুড়ে মুক্তি পাবে।

গানগুলোর সুর করেছেন শচীন-জিগার, আর আবহ সংগীতের দায়িত্বে রয়েছেন দক্ষিণ ভারতীয় জনপ্রিয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দ্র। শাহরুখ ও সুহানার সঙ্গে সিনেমায় অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, রানি মুখার্জি এবং আরশাদ ওয়ার্সি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X