সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ফ্লিকের শততম ম্যাচে ইয়ামালের হ্যাটট্রিকে বার্সার বড় জয়

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ১১:৫৭ এএম
ফ্লিকের শততম ম্যাচে ইয়ামালের হ্যাটট্রিকে বার্সার বড় জয়

বার্সেলোনা ভিয়ারিয়ালের বিপক্ষে ৪–১ গোলে দুর্দান্ত জয় তুলে নিয়েছে। এই ম্যাচ ছিল জার্মান কোচ হ্যান্সি ফ্লিকের শততম ম্যাচ, আর স্মরণীয় এই উপলক্ষকে রাঙালেন তরুণ তারকা লামিনে ইয়ামাল।

১৮ বছর বয়সী ইয়ামাল ম্যাচে নিজের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন। এই মৌসুমে লিগে তার গোলসংখ্যা দাঁড়াল ১৩-এ। ম্যাচে তিনি আক্রমণভাগে নেতৃত্ব দেন এবং একাধিক চমৎকার ব্যক্তিগত নৈপুণ্য দেখান।

হাফটাইমের পর পাপা গুয়ে তৃতীয় স্থানে থাকা ভিয়ারিয়ালকে আশার আলো দেখান। তার গোলে ব্যবধান ২-১ এ কমায় অতিথিরা। কিন্তু বার্সা সহজেই ঘরের মাঠে লিগ জয়ের শতভাগ রেকর্ড ধরে রাখে। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৪ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে কাতালানরা। সোমবার এই ব্যবধান একে নামাতে গেতাফের মুখোমুখি হবে মাদ্রিদ ক্লাব।

কিক অফের আগে ফ্লিক তার মাইলফলক ছোঁয়া প্রসঙ্গে বলেন, ‘এই সংখ্যায় পৌঁছানো বিশাল সম্মানের।’ সাবেক জার্মান কোচের স্মরণীয় ম্যাচে অসাধারণ ণৈপুণ্য দেখান ইয়ামাল। ম্যাচটা নিজের করে নেন ১৮ বছর বয়সী ফরোয়ার্ড।

বার্সেলোনা ছন্দ তুলতে কিছুটা সময় নিয়েছে। শুরুতে তাদের একমাত্র প্রচেষ্টা ফারমিন লোপেজের শট ব্লকড হয়। ভিয়ারিয়াল পাল্টা আক্রমণ চালিয়ে গোল আদায়ের চেষ্টা করেছে। স্বাগতিক রক্ষণ চিড়ে সার্জি কারডোনার ক্রস কাছের পোস্ট দিয়ে বেরিয়ে যায়। জুলেস কোন্দে অবিশ্বাস্যভাবে গোলবারের পাশ দিয়ে বল মেরে বার্সাকে হতাশ করেন।

২৮ মিনিট পর কাতালানরা গোলের দেখা পায়। ইয়ামাল স্কোরশিটে নাম লেখান। টানা পাঁচ ম্যাচে গোল করার পর তিন খেলায় গোলখরায় ছিলেন স্পেনের কিশোর ফুটবলার। লোপেজের বাড়ানো বলে সেই খরা বাঁ পায়ের গোলে কাটান তিনি।

৯ মিনিট পর আরও চমৎকার গোল করেন ইয়ামাল। টাচলাইন থেকে বল দখলে নিয়ে কারডোনার গা ঘেষে বেরিয়ে যান। তারপর আলবার্তো মোলেইরোকে পরাস্ত করে ১৪ গজ দূর থেকে কোনাকুনি বাঁকানো শটে স্কোর ২-০ করেন তিনি।

ভিয়ারিয়াল ব্যবধান কমানোর বেশ কাছে ছিল। নিকোলাস পেপের ক্রস বারের পাশ দিয়ে মারেন আয়োজে পেরেজ। তবে বার্সেলোনা তাদের প্রত্যেক সুযোগ থেকে গোলের হুঙ্কার দিয়েছে।

রাফিনহার ফ্রি কিক প্রতিহত করেন লুইজ জুনিয়র। কোন্দে জালে বল ঠেললেও অফসাইড ফ্ল্যাগ ওড়ে। প্রথমার্ধের শেষ মুহূর্তে হ্যাটট্রিকের সুযোগ নষ্ট করেন ইয়ামাল।

ম্যাচ পুনরায় শুরু হওয়ার চার মিনিট পর সান্তিয়াগো মরিনোর কর্নারকে গোলে পরিণত করেন গুয়ে। গোল হজমের পর আরও দুইবার জাল কাঁপায় বার্সা। গোলবারের পাশ দিয়ে ইয়ামাল বল মারার পর ঠিক হ্যাটট্রিকের দেখা পেয়েছেন ইয়ামাল। একবিংশ শতাব্দির সর্বকনিষ্ঠ বার্সা খেলোয়াড় হিসেবে ৬৯তম মিনিটে পেদ্রির অ্যাসিস্টে জাল কাঁপান তিনি।

বদলি নামা লেভানডোভস্কি শেষ গোল করেন। অফসাইডের ফ্ল্যাগ উড়লেও ভিএআরে গোল বহাল থাকে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X